সংবাদ

পরিবহন মালিক সমিতির জরুরি নির্দেশনা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পিএম

পরিবহন মালিক সমিতির জরুরি নির্দেশনা
ছবি : সংগৃহীত

দেশের বর্তমান পরিস্থিতিতে যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তার দুই পাশে কিংবা কোনো অনিরাপদ ও নির্জন স্থানে গাড়ি পার্কিং না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনটির মহাসচিব মো. সাইফুল আলম এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেন। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত ভাঙচুর বা ক্ষয়ক্ষতি এড়াতে পরিবহন মালিক ও শ্রমিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় জানানো হয়, দিনের চলাচল শেষে সব ধরনের যানবাহন বাধ্যতামূলকভাবে নিজ নিজ ডিপো, নির্ধারিত গ্যারেজ অথবা টার্মিনালে নিরাপদ পাহারায় রাখতে হবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে কার্যকর করার জন্য দেশের সব স্তরের পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর প্রতি জোর আহ্বান জানানো হয়।

এদিকে সার্বিক পরিস্থিতির ওপর নজর রেখে রাজধানীজুড়ে ‘বিশেষ নিরাপত্তা ব্যবস্থা’ গ্রহণ করার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার এক বার্তায় ডিএমপি জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ও নাশকতা এড়াতে ঢাকার সব প্রবেশপথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে অতিরিক্ত তল্লাশিচৌকি (চেকপোস্ট) বসানো হয়েছে এবং কঠোর নজরদারি চালানো হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

পরিবহন মালিক সমিতির জরুরি নির্দেশনা

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের বর্তমান পরিস্থিতিতে যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তার দুই পাশে কিংবা কোনো অনিরাপদ ও নির্জন স্থানে গাড়ি পার্কিং না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনটির মহাসচিব মো. সাইফুল আলম এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেন। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত ভাঙচুর বা ক্ষয়ক্ষতি এড়াতে পরিবহন মালিক ও শ্রমিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় জানানো হয়, দিনের চলাচল শেষে সব ধরনের যানবাহন বাধ্যতামূলকভাবে নিজ নিজ ডিপো, নির্ধারিত গ্যারেজ অথবা টার্মিনালে নিরাপদ পাহারায় রাখতে হবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে কার্যকর করার জন্য দেশের সব স্তরের পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর প্রতি জোর আহ্বান জানানো হয়।

এদিকে সার্বিক পরিস্থিতির ওপর নজর রেখে রাজধানীজুড়ে ‘বিশেষ নিরাপত্তা ব্যবস্থা’ গ্রহণ করার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার এক বার্তায় ডিএমপি জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ও নাশকতা এড়াতে ঢাকার সব প্রবেশপথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে অতিরিক্ত তল্লাশিচৌকি (চেকপোস্ট) বসানো হয়েছে এবং কঠোর নজরদারি চালানো হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত