সংবাদ

ফরিদপুরবাসীর স্বাস্থ্যসেবায় সুখবর

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০৪:১৩ পিএম

ফরিদপুরবাসীর স্বাস্থ্যসেবায় সুখবর
ছবি : সংবাদ

ফরিদপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং চিকিৎসাসেবার মান বাড়িয়ে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে ব্যবস্থাপনা কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

সভায় হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, ওষুধ সরবরাহ ও জরুরি বিভাগের সেবার মান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এমপি চৌধুরী নায়াব ইউসুফ বলেন, সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে। তিনি রোগীদের প্রতি মানবিক আচরণেরও আহ্বান জানান।

সভায় সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহরাব হোসেনসহ স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা ও মহানগর বিএনপির নেতারা অংশ নেন। পরে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল এবং ফরিদপুর হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

ফরিদপুরবাসীর স্বাস্থ্যসেবায় সুখবর

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

ফরিদপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং চিকিৎসাসেবার মান বাড়িয়ে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে ব্যবস্থাপনা কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

সভায় হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, ওষুধ সরবরাহ ও জরুরি বিভাগের সেবার মান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এমপি চৌধুরী নায়াব ইউসুফ বলেন, সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে। তিনি রোগীদের প্রতি মানবিক আচরণেরও আহ্বান জানান।

সভায় সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহরাব হোসেনসহ স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা ও মহানগর বিএনপির নেতারা অংশ নেন। পরে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল এবং ফরিদপুর হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত