সংবাদ

চুয়াডাঙ্গায় গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি

প্রতিনিধি,চুয়াডাঙ্গা
প্রতিনিধি,চুয়াডাঙ্গা
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০৪:২১ পিএম

চুয়াডাঙ্গায় গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি
ছবি : সংবাদ

দেশব্যাপী গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা পৌনে ১১টায় জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, তীব্র গ্যাস সংকটে শিল্প-কারখানা ও জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিদ্যুতের ভুতুড়ে বিল ও দফায় দফায় মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা। বাজারে অসাধু সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। জনগণের জানমাল রক্ষা ও সেবামূলক জীবনযাত্রা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।

এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য আলমগীর হোসেন ও খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা শফিকুল ইসলাম বক্তব্য দেন। উপস্থিত ছিলেন জামায়াত নেতা নূর মোহাম্মদ হুসাইন টিপু, মাওলানা মহিউদ্দিন, আনোয়ারুল হক মালিক প্রমুখ। স্মারকলিপিতে সংকট নিরসনে ৮ দফা দাবি জানানো হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গায় গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

দেশব্যাপী গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা পৌনে ১১টায় জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, তীব্র গ্যাস সংকটে শিল্প-কারখানা ও জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিদ্যুতের ভুতুড়ে বিল ও দফায় দফায় মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা। বাজারে অসাধু সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। জনগণের জানমাল রক্ষা ও সেবামূলক জীবনযাত্রা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।

এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য আলমগীর হোসেন ও খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা শফিকুল ইসলাম বক্তব্য দেন। উপস্থিত ছিলেন জামায়াত নেতা নূর মোহাম্মদ হুসাইন টিপু, মাওলানা মহিউদ্দিন, আনোয়ারুল হক মালিক প্রমুখ। স্মারকলিপিতে সংকট নিরসনে ৮ দফা দাবি জানানো হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত