সংবাদ

গণঅভ্যুত্থান দিবসের সভায় আ. লীগ নেতা, সালথায় ক্ষোভ

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০৫:৪০ পিএম

গণঅভ্যুত্থান দিবসের সভায় আ. লীগ নেতা, সালথায় ক্ষোভ
ছবি : সংবাদ

ফরিদপুরের সালথায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর আলোচনা সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামানকে মঞ্চের সামনের সারিতে বসানো নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ওহিদুজ্জামান দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত থাকায় তাকে এমন বিশেষ আসনে বসানোয় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ছাত্র আন্দোলনের সংগঠক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

বুধবার (৫ আগস্ট) সালথা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান এবং স্থানীয় বিএনপি নেতা সিদ্দিকুর রহমান তালুকদার, হুমায়ুন খানসহ অনেকে উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওহিদুজ্জামান ২০১১ সালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ২০১৪ সালে বিএনপির সমর্থনে উপজেলা চেয়ারম্যান হন। তবে দায়িত্ব পালনকালে তিনি তৎকালীন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও তার ছেলে আয়মন আকবর বাবলু চৌধুরীর ঘনিষ্ঠ হয়ে ওঠেন। পরবর্তীতে ২০১৫ সালের ১৯ আগস্ট এক জনসভায় তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন। ২০১৯ সালে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী হিসেবে প্রচারণাও চালিয়েছিলেন।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ওহিদুজ্জামান প্রকাশ্যে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এমন একজন ব্যক্তিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণমূলক সভায় বিশেষ সম্মান দেওয়া শহীদদের আত্মত্যাগের সঙ্গে সাংঘর্ষিক।

জানতে চাইলে ওহিদুজ্জামান আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়টি স্বীকার করলেও দাবি করেন, তিনি কখনো ‘বাস্তবে’ আওয়ামী লীগের রাজনীতি করেননি এবং বর্তমানে কোনো দলের সঙ্গেই যুক্ত নন।

এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন সংবাদকে বলেন, ওহিদুজ্জামান সাবেক চেয়ারম্যান হিসেবে অনুষ্ঠানে এসেছিলেন এবং তিনি সেখানে বিএনপি নেতাদের সঙ্গেই বসেছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

গণঅভ্যুত্থান দিবসের সভায় আ. লীগ নেতা, সালথায় ক্ষোভ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত