সংবাদ

গাজীপুরে গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০৪:২৯ পিএম

গাজীপুরে গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
ছবি : সংবাদ

গাজীপুরে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, অযৌক্তিক বিল প্রত্যাহার, জ্বালানির মূল্য কমানো এবং লাগামহীন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে এই কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে দলটির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহা. জামাল উদ্দীন বলেন, ‘গাজীপুরের অধিকাংশ এলাকায় দীর্ঘ দিন ধরে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট চলছে। এতে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত। আবাসিক এলাকায় গ্যাস না থাকায় রান্নার কাজ ব্যাহত হচ্ছে, আর শিল্পাঞ্চলে লোডশেডিংয়ের কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন। অনেক কারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।’

তিনি আরও বলেন, সাধারণ মানুষ একটি জনকল্যাণমুখী রাষ্ট্রের প্রত্যাশা করে। কিন্তু নিত্যপণ্যের দামের লাগামহীন ঊর্ধ্বগতি ও জ্বালানি সংকটে জনমনে চরম হতাশা তৈরি হয়েছে। অবিলম্বে এসব সমস্যা সমাধানে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

স্মারকলিপিতে উত্থাপিত ৫ দফা দাবি হলো : 

১. আবাসিক ও শিল্প খাতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা।

২. লোডশেডিং বন্ধ করে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা।

৩. গ্যাস ও বিদ্যুতের অযৌক্তিক ও ভুল বিল সংশোধন করা।

 ৪. জ্বালানি তেলের দাম কমানো।

৫. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি আ.স.ম. ফারুক, জেলা জামায়াতের সেক্রেটারি মো. শফিউদ্দিন, মহানগর জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম মোল্লা, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান প্রমুখ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শিল্প ও সাধারণ মানুষের স্বার্থে উত্থাপিত এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

গাজীপুরে গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত