সংবাদ

মতলবে সড়ক দুর্ঘটনার প্রতিবাদে ৩ পরিবহনের বাস চলাচল বন্ধ

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০৬:৪৯ পিএম

মতলবে সড়ক দুর্ঘটনার প্রতিবাদে ৩ পরিবহনের বাস চলাচল বন্ধ
ছবি : সংবাদ

চাঁদপুরের মতলবে সড়ক দুর্ঘটনার প্রতিবাদে এবং ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় ছাত্র-জনতা ও ‘নিরাপদ সড়ক আন্দোলন’-এর কর্মীরা। এ সময় তারা তিনটি সার্ভিসের বাস চলাচল বন্ধ করে দেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টা থেকে মতলব শহরের পানির ট্যাংকি এলাকায় অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীরা মতলব এক্সপ্রেস, জৈনপুরী পরিবহন ও জৈনপুরী এক্সপ্রেসের বাসগুলো আটকে দেন। এতে ওই সড়কে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, গতকাল বুধবার বিকেলে মতলব-বাবুরহাট-গৌরীপুর পেন্নাই সড়কের রালদিয়া এলাকায় ‘জৈনপুরী পরিবহন’-এর একটি বেপরোয়া বাস সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার এক যাত্রী নিহত এবং চালকসহ আরও তিনজন গুরুতর আহত হন। এ ঘটনার জেরে ক্ষুব্ধ জনতা আজ সড়কে নামেন।

আন্দোলনকারীদের দাবি, ফিটনেস ও লাইসেন্সবিহীন এসব বাস এবং অদক্ষ চালকেরা মতলববাসীর জন্য ‘মৃত্যুফাঁদ’ হয়ে দাঁড়িয়েছে। তিন মাস আগে প্রশাসন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। সড়কে আর কোনো প্রাণহানি দেখতে চান না বলে তারা হুঁশিয়ারি দেন। তারা দ্রুত বাসের কাগজপত্র যাচাইসহ কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ‘আন্দোলনকারী ছাত্র-জনতা ও নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে আমাদের কথা হয়েছে। গাড়ির মালিক ও চালকদের সঙ্গে আলোচনা করে দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

মতলবে সড়ক দুর্ঘটনার প্রতিবাদে ৩ পরিবহনের বাস চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

চাঁদপুরের মতলবে সড়ক দুর্ঘটনার প্রতিবাদে এবং ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় ছাত্র-জনতা ও ‘নিরাপদ সড়ক আন্দোলন’-এর কর্মীরা। এ সময় তারা তিনটি সার্ভিসের বাস চলাচল বন্ধ করে দেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টা থেকে মতলব শহরের পানির ট্যাংকি এলাকায় অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীরা মতলব এক্সপ্রেস, জৈনপুরী পরিবহন ও জৈনপুরী এক্সপ্রেসের বাসগুলো আটকে দেন। এতে ওই সড়কে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, গতকাল বুধবার বিকেলে মতলব-বাবুরহাট-গৌরীপুর পেন্নাই সড়কের রালদিয়া এলাকায় ‘জৈনপুরী পরিবহন’-এর একটি বেপরোয়া বাস সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার এক যাত্রী নিহত এবং চালকসহ আরও তিনজন গুরুতর আহত হন। এ ঘটনার জেরে ক্ষুব্ধ জনতা আজ সড়কে নামেন।

আন্দোলনকারীদের দাবি, ফিটনেস ও লাইসেন্সবিহীন এসব বাস এবং অদক্ষ চালকেরা মতলববাসীর জন্য ‘মৃত্যুফাঁদ’ হয়ে দাঁড়িয়েছে। তিন মাস আগে প্রশাসন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। সড়কে আর কোনো প্রাণহানি দেখতে চান না বলে তারা হুঁশিয়ারি দেন। তারা দ্রুত বাসের কাগজপত্র যাচাইসহ কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ‘আন্দোলনকারী ছাত্র-জনতা ও নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে আমাদের কথা হয়েছে। গাড়ির মালিক ও চালকদের সঙ্গে আলোচনা করে দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত