সংবাদ

রাজবাড়ীতে স্টার্লিং সাব-মেশিনগানসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০৬:৩৬ পিএম

রাজবাড়ীতে স্টার্লিং সাব-মেশিনগানসহ গ্রেপ্তার ২
ছবি : সংবাদ

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি স্টার্লিং সাব-মেশিনগান, একটি বিদেশি পিস্তল ও ৩৪ রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। বুধবার (৫ আগস্ট) দিবাগত রাতে এসব অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মহিষখোলা এলাকার মো. মোমিন মোল্লা (৪০) এবং গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাসান আলী বিশ্বাস (৩৬)।

র‍্যাব-১০ জানায়, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মহিষখোলা মোল্লাবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে মোমিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি স্টার্লিং সাব-মেশিনগান, দুটি ম্যাগাজিন ও ২৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

একই দিন রাত সোয়া দশটার দিকে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বার ব্রিজের কাছে আরেকটি অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে হাসান আলীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, কয়েকটি দেশীয় অস্ত্র এবং নগদ ১৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান বৃহস্পতিবার বিকেলে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে স্টার্লিং সাব-মেশিনগানসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত