সংবাদ

মাদক সম্রাটদের তালিকা হচ্ছে, আসছে অভিযান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, ১১:৪১ এএম

মাদক সম্রাটদের তালিকা হচ্ছে, আসছে অভিযান
ছবি : সংগৃহীত

কক্সবাজারের মাদক কারবারিদের দমনে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, শিগগিরই শীর্ষ মাদক কারবারি ও তাদের গডফাদারদের তালিকা হালনাগাদ করা হবে। এরপরই তাদের গ্রেপ্তারে সমন্বিত অভিযানে নামবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজারের হিল ডাউন সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলা মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়নসংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইয়াবাসহ মাদকের অন্যতম রুট হিসেবে কক্সবাজারের পরিচিতি সারা দেশে। এর ফলে দেশের যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। মাদকের এই বিস্তার রোধে কোনো আপস করা হবে না। মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের নির্ভুল তালিকা তৈরির কাজ চলছে। এরপরই অভিযান শুরু হবে।

সভায় রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলোর ভেতরে নিরাপত্তা জোরদার ও সিসিটিভি ক্যামেরা পুনঃস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া মাদক পাচার রোধে উখিয়া-টেকনাফের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে যৌথ বাহিনীর ক্যাম্প স্থাপনের কথা জানান মন্ত্রী। তিনি আরও বলেন, সাগর ও নদীপথে মাদক আসা বন্ধ করতে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল আরও জোরদার করা হবে।

টেকনাফের বাহারছড়া এলাকায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপহরণের সঙ্গে মাদক ব্যবসার যোগসূত্র থাকতে পারে। পাহাড়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। যেকোনো মূল্যে অপহরণ বাণিজ্য বন্ধ করা হবে।

দুই দিনের সরকারি সফরে কক্সবাজারে আসা স্বরাষ্ট্রমন্ত্রী আজ শুক্রবার সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

মাদক সম্রাটদের তালিকা হচ্ছে, আসছে অভিযান

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত