সংবাদ

থাইল্যান্ডে স্কুলে ছাত্রের গুলিতে শিক্ষকসহ নিহত অন্তত ৭

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, ১২:২২ পিএম

থাইল্যান্ডে স্কুলে ছাত্রের গুলিতে শিক্ষকসহ নিহত অন্তত ৭
ছবি : রয়টার্স

থাইল্যান্ডের একটি স্কুলে এক ছাত্রের গুলিতে একজন শিক্ষক নিহত হয়েছেন। পরে ওই ছাত্র নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে। শুক্রবার (৭ আগস্ট) সকালে ব্যাংককের উপকণ্ঠে নন্তাবুরি প্রদেশের দেবসিরিন নন্তাবুরি স্কুলে এ ঘটনা ঘটে। এতে আরও ৪ জন আহত হয়েছেন।

নন্তাবুরি প্রাদেশিক পুলিশ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল দেচরাপি কংদি রয়টার্সকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্দুকধারী ওই স্কুলেরই একজন ছাত্র। গুলিতে এক শিক্ষক নিহত হওয়ার পাশাপাশি আরও এক শিক্ষক ও ৩জন শিক্ষার্থী আহত হয়েছে। পরে অভিযুক্ত ছাত্র নিজেও আত্মহত্যা করে।

প্রত্যক্ষদর্শী ১৮ বছর বয়সী এক শিক্ষার্থী রয়টার্সকে জানায়, প্রথমে সে ভেবেছিল পটকা ফাটছে বা কেউ কিছু দিয়ে শব্দ করছে। সে বলে, ‘আমি শুরুতে ভাবিনি যে এটি বন্দুকের শব্দ। অনেকবার গুলির শব্দ শোনা গেল। কিছুক্ষণ সব নিস্তব্ধ থাকার পর আবার গুলির শব্দ শুরু হয়।’

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স আসার পর আতঙ্কিত শিক্ষার্থীরা স্কুল ভবন থেকে দলে দলে বেরিয়ে আসছে। জরুরি বিভাগের কর্মীরা আহতদের স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছেন।

জেলা কর্তৃপক্ষের তথ্যমতে, ৩ হাজার ১০০ শিক্ষার্থী ও ১৪৭ জন শিক্ষক নিয়ে স্কুলটির শিক্ষা কার্যক্রম চলছিল। উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতেও থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় হাত ইয়াই জেলায় একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে একজন শিক্ষক নিহত হয়েছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

থাইল্যান্ডে স্কুলে ছাত্রের গুলিতে শিক্ষকসহ নিহত অন্তত ৭

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

থাইল্যান্ডের একটি স্কুলে এক ছাত্রের গুলিতে একজন শিক্ষক নিহত হয়েছেন। পরে ওই ছাত্র নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে। শুক্রবার (৭ আগস্ট) সকালে ব্যাংককের উপকণ্ঠে নন্তাবুরি প্রদেশের দেবসিরিন নন্তাবুরি স্কুলে এ ঘটনা ঘটে। এতে আরও ৪ জন আহত হয়েছেন।

নন্তাবুরি প্রাদেশিক পুলিশ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল দেচরাপি কংদি রয়টার্সকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্দুকধারী ওই স্কুলেরই একজন ছাত্র। গুলিতে এক শিক্ষক নিহত হওয়ার পাশাপাশি আরও এক শিক্ষক ও ৩জন শিক্ষার্থী আহত হয়েছে। পরে অভিযুক্ত ছাত্র নিজেও আত্মহত্যা করে।

প্রত্যক্ষদর্শী ১৮ বছর বয়সী এক শিক্ষার্থী রয়টার্সকে জানায়, প্রথমে সে ভেবেছিল পটকা ফাটছে বা কেউ কিছু দিয়ে শব্দ করছে। সে বলে, ‘আমি শুরুতে ভাবিনি যে এটি বন্দুকের শব্দ। অনেকবার গুলির শব্দ শোনা গেল। কিছুক্ষণ সব নিস্তব্ধ থাকার পর আবার গুলির শব্দ শুরু হয়।’

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স আসার পর আতঙ্কিত শিক্ষার্থীরা স্কুল ভবন থেকে দলে দলে বেরিয়ে আসছে। জরুরি বিভাগের কর্মীরা আহতদের স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছেন।

জেলা কর্তৃপক্ষের তথ্যমতে, ৩ হাজার ১০০ শিক্ষার্থী ও ১৪৭ জন শিক্ষক নিয়ে স্কুলটির শিক্ষা কার্যক্রম চলছিল। উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতেও থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় হাত ইয়াই জেলায় একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে একজন শিক্ষক নিহত হয়েছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত