পটুয়াখালীর দুমকিতে ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোহাগ হাওলাদার (৩০) নামে এক যুবককে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শনিবার (৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার পাংগাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সোহাগ হাওলাদার মিজু হাওলাদারের ছেলে। অন্যদিকে, ভুক্তভোগী শিশুটির বাড়িও একই এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, পাংগাশিয়া মডেল নূরানী মাদ্রাসা থেকে বাড়ির দিকে ফিরছিল ওই শিশুটি। পথিমধ্যে পাংগাশিয়া স’মিল সংলগ্ন দক্ষিণ পাশে পৌঁছালে একা পেয়ে শিশুটিকে জোরপূর্বক রাস্তার পাশের একটি গাছের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সোহাগ। এ সময় পুকুরজনা বাজারের দিক থেকে আসা একটি অটোরিকশার চালক বিষয়টি দেখতে পেয়ে থেমে যান। তাদের মধ্যে ধস্তাধস্তি দেখে ওই চালক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত যুবককে হাতেনাতে আটক করেন।
খবর পেয়ে দুমকি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সোহাগ হাওলাদারকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে মামলার প্রক্রিয়া চলছে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন