আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরাপদ করার লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ব্যাচ শুরু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, নির্বাচনকালে মাঠপর্যায়ে দায়িত্ব পালন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে কৌশলগত দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পুলিশের পেশাদারিত্বের বিকল্প নেই। প্রতিটি পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন