নানা আয়োজনে খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। সকালে জেলা শহরের চেঙ্গী স্কয়ার চত্বরের খোলা মঞ্চে নৃত্য পরিবেশন করে আদিবাসী সাংস্কৃতিক মঞ্চের শিল্পীরা। এ সময় তারা গান ও নৃত্যের মধ্য দিয়ে নিজস্ব সংস্কৃতি ও অধিকারের দাবি ফুটিয়ে তোলেন।
পরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে চেঙ্গী স্কয়ার থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের মারমা উন্নয়ন সংসদে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে মারমা উন্নয়ন সংসদে আয়োজিত সমাবেশে বক্তারা পাহাড় ও সমতলে বসবাসকারী জাতিগোষ্ঠীকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান। এ সময় তারা অবিলম্বে পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, ভূমি অধিকার নিশ্চিতকরণ, পাহাড়ি নারী ও শিশুর অধিকার বাস্তবায়ন এবং পার্বত্য জেলা পরিষদগুলোতে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবি জানান।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা যোগ দেন। আয়োজকরা জানান, আদিবাসীদের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় প্রতিবছর এই দিবস পালন করা হয়।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন