চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে গভীর রাতে তিন নারী-পুরুষকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করেছে বিজিবির মাধবখালী বিওপির টহল দল।
মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান রোববার (৯ আগস্ট) সকাল ১০টার পর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে সীমান্ত পিলার ৭০/২-এস ও ৭০/২-এম বরাবর অবস্থিত গেট দিয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্প থেকে তিনজন নারী-পুরুষকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তারা বাংলাদেশে প্রবেশের আগেই মাধবখালী বিওপির টহল দলের নজরে আসেন। টহল দল শূন্য রেখা থেকে তাদের প্রবেশে বাধা দেয়, ফলে তারা সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেন।
বিজিবির দৃঢ় অবস্থানের মুখে ভোর ৫টা ২০ মিনিটে তারা ভারতের কাঁটাতারের কাছে সরে যান। পরে সকাল ৭টা ৫৫ মিনিটে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্পের সদস্যরা ৬৮/৫-এস বরাবর গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যান। এভাবে বিজিবির তৎপরতায় বিএসএফের পুশ-ইন চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়। বিষয়টি ইতিমধ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে।
সহকারী পরিচালক আরও জানান, সীমান্ত সুরক্ষা, অবৈধ পুশ-ইন ও অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন