সংবাদ

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার

আজাদুল হক, বাগেরহাট
আজাদুল হক, বাগেরহাট
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ০৫:২৮ পিএম

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার
ছবি : সংবাদ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬ খুলনার সদস্যরা বাগেরহাটে অভিযান চালিয়ে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদুল ইসলাম ওরফে কালাম (৩৭) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বরইখালী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে খুলনা র‍্যাব-৬-এর একটি আভিযানিক দল। গ্রেপ্তার জাহিদুল ইসলাম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী রাজপাড়া এলাকার রতন হাওলাদারের ছেলে।

খুলনা র‍্যাব-৬-এর মিডিয়া সেল জানায়, মোরেলগঞ্জ উপজেলার বরইখালী গ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারি অবস্থান করছেন - এমন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে অভিযান চালিয়ে জাহিদুলকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করা হয়।

গ্রেপ্তার জাহিদুল ইসলামের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় মাদকসংক্রান্ত তিনটি মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবাসহ তাকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬ খুলনার সদস্যরা বাগেরহাটে অভিযান চালিয়ে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদুল ইসলাম ওরফে কালাম (৩৭) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বরইখালী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে খুলনা র‍্যাব-৬-এর একটি আভিযানিক দল। গ্রেপ্তার জাহিদুল ইসলাম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী রাজপাড়া এলাকার রতন হাওলাদারের ছেলে।

খুলনা র‍্যাব-৬-এর মিডিয়া সেল জানায়, মোরেলগঞ্জ উপজেলার বরইখালী গ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারি অবস্থান করছেন - এমন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে অভিযান চালিয়ে জাহিদুলকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করা হয়।

গ্রেপ্তার জাহিদুল ইসলামের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় মাদকসংক্রান্ত তিনটি মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবাসহ তাকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত