সংবাদ

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট মাতাবেন আসিফসহ শিল্পীরা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ১০:০২ পিএম

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট মাতাবেন আসিফসহ শিল্পীরা

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণ ও উদযাপন উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। আগামী ৫ আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এই আয়োজন। দেশের জনপ্রিয় ব্যান্ড ও একক শিল্পীদের অংশগ্রহণে কনসার্টটি ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

‘মুনসুন কালচারাল অ্যালায়েন্স’-এর উদ্যোগে এবং ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ প্ল্যাটফর্মের সহযোগিতায় আয়োজিত এই কনসার্টে অংশ নেবে দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা এবং কুঁড়েঘর।

ব্যান্ডগুলোর পাশাপাশি একক শিল্পী হিসেবে মঞ্চ মাতাবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও র‍্যাপার সেজান। এছাড়া পরিবেশনায় থাকবেন নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজী আহনাফ তাহমীদসহ আরও কয়েকজন শিল্পী।

কনসার্ট উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন আসিফ আকবর। সেখানে তার জনপ্রিয় গান ‘বেশ বেশ বেশ, সাবাশ বাংলাদেশ’-এর অংশ উদ্ধৃত করে তিনি সবাইকে ৫ আগস্টের এই আয়োজনে উপস্থিত থাকার আহ্বান জানান। জানা গেছে, কনসার্টে তিনি তার জনপ্রিয় কয়েকটি গান পরিবেশন করবেন।

অন্যদিকে কুঁড়েঘর ব্যান্ডের ভোকাল তাশরিফ খানও এক ভিডিওবার্তায় দর্শকদের অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,

“৫ আগস্ট আমরা কুঁড়েঘর ব্যান্ড নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে আসছি। ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে সবাইকে গান শোনাব। সবাই চলে আসবেন, দেখা হবে।”

আয়োজকদের মতে, সংগীতের মাধ্যমে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই কনসার্টের মূল উদ্দেশ্য। একই সঙ্গে দেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে এটি দর্শকদের জন্য একটি স্মরণীয় সাংস্কৃতিক আয়োজন হয়ে উঠবে বলেও তাদের প্রত্যাশা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট মাতাবেন আসিফসহ শিল্পীরা

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত