কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে দুই বাংলার দর্শকের কাছে ‘পাখি’ নামেই পরিচিত। জনপ্রিয় ধারাবাহিক বোঝে না সে বোঝে না-এর সেই চরিত্রই তাঁকে এনে দিয়েছিল ব্যাপক পরিচিতি। তবে এবার সেই পরিচয়ের গণ্ডি পেরিয়ে বাংলাদেশি চলচ্চিত্রে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। প্রথম বাংলাদেশি সিনেমা গুলশানের চামেলি-এর মাধ্যমে ঢালিউডে অভিষেক হচ্ছে তার।
শনিবার (১ আগস্ট)
ঢাকার একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় সিনেমাটির মহরত ও সংবাদ সম্মেলন। অনুষ্ঠানে
উপস্থিত হয়ে দর্শকদের উদ্দেশে মধুমিতা বলেন, “১০ থেকে ১২ বছর ধরে আপনারা আমাকে ‘পাখি’
হিসেবে চিনেছেন। এবার আমি চাই, আপনারা আমাকে ‘চামেলি’ হিসেবে চিনুন ও ভালোবাসুন।”
বাংলাদেশে এসে দর্শকের
উষ্ণ অভ্যর্থনা ও ভালোবাসায় আপ্লুত এই অভিনেত্রী বলেন, “এতটা ভালোবাসা পেয়ে আমি সত্যিই
আবেগাপ্লুত। এত ইতিবাচক শক্তি আর শুভকামনা নিয়ে যাত্রা শুরু করছি, এর চেয়ে ভালো অনুভূতি
আর হতে পারে না। সবার আশীর্বাদে সিনেমাটি অবশ্যই ভালো হবে বলে বিশ্বাস করি।”
মধুমিতা জানান,
অনেক বছর ধরেই বাংলাদেশে কাজ করার ইচ্ছা ছিল তার। নানা কারণে এতদিন সেই সুযোগ হয়নি।
তবে এবার পছন্দের গল্প ও শক্তিশালী শিল্পী-কলাকুশলীদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে তিনি
নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।
তিনি বলেন, “বাংলাদেশে
অনেক আগেই কাজ করার কথা ছিল। কিন্তু নানা কারণে হয়ে ওঠেনি। এবার এই সিনেমার মাধ্যমে
যাত্রা শুরু করতে পেরে খুব ভালো লাগছে। দারুণ একটি কাস্ট ও টিম পেয়েছি। আমার প্রতি
যে বিশ্বাস ও সম্মান দেখানো হয়েছে, অভিনয়ের মাধ্যমে তার মর্যাদা রাখার চেষ্টা করব।”
গুলশানের চামেলি
সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল। এতে মধুমিতা সরকারের পাশাপাশি অভিনয় করবেন
আজমেরী হক বাঁধন, অনন্ত জলিল, ওমর সানী, আমিন খান, রোজিনা ও মিশা সওদাগরসহ আরও অনেকে।
প্রযোজনা প্রতিষ্ঠান
সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। নতুন
পরিচয়ে ‘চামেলি’ হয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে এখন থেকেই আশাবাদী মধুমিতা সরকার।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন