সংবাদ

ইতিহাস গড়ল ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ১০:০৯ পিএম

ইতিহাস গড়ল ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’

মুক্তির প্রথম দিনেই উত্তর আমেরিকার বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’। টম হল্যান্ড অভিনীত বহুল প্রতীক্ষিত এই সুপারহিরো সিনেমা উদ্বোধনী দিনে আয় করেছে ১৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা উত্তর আমেরিকার ইতিহাসে কোনো সিনেমার সর্বোচ্চ প্রথম দিনের আয়।

এর আগে এই রেকর্ডটি ছিল ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর দখলে। সিনেমাটি মুক্তির প্রথম দিনে আয় করেছিল ১৫ কোটি ৭০ লাখ ডলার। সাত বছরের সেই রেকর্ড এবার ভেঙে নতুন মাইলফলক গড়ল মার্ভেলের নতুন স্পাইডারম্যান।

প্রযোজনা প্রতিষ্ঠান সনির পূর্বাভাস অনুযায়ী, উদ্বোধনী সপ্তাহান্ত শেষে সিনেমাটির আয় ৩২ কোটি ৫০ লাখ ডলার ছাড়িয়ে যেতে পারে। তবে বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, এ আয় ৩৫ কোটি ৮০ লাখ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। এমনটি হলে উত্তর আমেরিকার সর্বকালের সর্বোচ্চ উদ্বোধনী সপ্তাহান্তের রেকর্ডও নিজেদের দখলে নেবে ছবিটি।

বর্তমানে উদ্বোধনী সপ্তাহান্তে সর্বোচ্চ আয়ের রেকর্ডও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর, যার আয় ছিল ৩৫ কোটি ৭০ লাখ ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’, যার উদ্বোধনী সপ্তাহান্তের আয় ছিল ২৬ কোটি ডলার।

নতুন কিস্তিতে পিটার পার্কারের জীবন আগের চেয়ে আরও জটিল হয়ে উঠেছে। আগের সিনেমার ঘটনাপ্রবাহের পর পৃথিবীর কেউই আর তাকে চিনতে পারে না। ফলে প্রেমিকা এমজে কিংবা ঘনিষ্ঠ বন্ধু নেডের সহযোগিতা ছাড়াই তাকে নতুন শত্রু ও অজানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।

টম হল্যান্ডের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন স্যাডি সিঙ্ক, জন বার্নথাল, মার্ক রাফালো, লিজা কোলন-জায়াস এবং ট্রামেল টিলম্যান।

উদ্বোধনী দিন থেকেই বক্স অফিসে একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘দ্য ওডিসি’, যা মুক্তির তৃতীয় সপ্তাহে শুক্রবার আয় করেছে ১ কোটি ৪৫ লাখ ডলার। তৃতীয় স্থানে রয়েছে ‘টয় স্টোরি ৫’। শীর্ষ পাঁচের বাকি দুটি অবস্থানে রয়েছে ‘মিনিয়নস অ্যান্ড মনস্টার্স’ এবং ‘মোয়ানা’।

বক্স অফিসে দুর্দান্ত সূচনার মাধ্যমে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ শুধু নতুন রেকর্ডই গড়েনি, বরং চলতি বছরের সবচেয়ে আলোচিত ও সফল সিনেমাগুলোর একটি হওয়ার দৌড়েও শক্ত অবস্থান তৈরি করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

ইতিহাস গড়ল ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত