‘অমর প্রেম’ নাটকের সাফল্যের পর আবারও নতুন কাজ নিয়ে দর্শকের সামনে আসছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা পার্থ শেখ। এবার ‘আলো ছায়া’ শিরোনামের নতুন নাটকে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অভিনেত্রী সাদনিমা বিনতে নোমানের সঙ্গে। নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সেলিম রেজা এবং রচনা করেছেন নাজ নাজমা।
গত ৩১ জুলাই এবং
১ ও ২ আগস্ট রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে আরও
অভিনয় করেছেন মিলি বাশার, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা খন্দকারসহ আরও অনেকে।
সম্প্রতি প্রচারিত
‘অমর প্রেম’ নাটকে পার্থ শেখের অভিনয় দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সেই ধারাবাহিকতায়
‘আলো ছায়া’ নিয়েও তিনি বেশ আশাবাদী। পার্থ বলেন, “অমর প্রেম নাটকের জন্য সত্যিই অবিশ্বাস্য
রকম সাড়া পাচ্ছি। দর্শকের এই ভালোবাসার প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। ‘আলো ছায়া’র গল্প খুবই
সুন্দর। সেলিম রেজা ভাইয়ের সঙ্গে এর আগেও কাজ করেছি। তিনি অত্যন্ত যত্ন নিয়ে কাজ করেন।
তাই তাঁর সঙ্গে কাজের বোঝাপড়াও দারুণ। সাদনিমাও এই সময়ে খুব ভালো কাজ করছে। সামনে সে
আরও ভালো করবে বলে আমার বিশ্বাস।”
অন্যদিকে, একটি
বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন সাদনিমা বিনতে নোমান। ইতোমধ্যে
তাঁর অভিনীত বেশ কয়েকটি নাটক দর্শকের নজর কেড়েছে। প্রায় এক বছর আগে পার্থ শেখের সঙ্গে
একটি নাটকে অভিনয় করলেও সেটি এখনো প্রচারিত হয়নি। ফলে ‘আলো ছায়া’ই হতে যাচ্ছে পার্থ-সাদনিমা
জুটির প্রথম প্রচারিত নাটক।
নাটকটি নিয়ে সাদনিমা
বলেন, “সেলিম ভাইয়ের পরিচালনায় এর আগেও কয়েকটি নাটকে কাজ করেছি। ‘আলো ছায়া’র গল্পটি
একেবারেই ভিন্নধর্মী। পার্থর সঙ্গে আগে একটি নাটকে কাজ করলেও সেটি প্রচারিত হয়নি। তাই
দর্শক এবারই প্রথম আমাদের জুটি হিসেবে দেখবেন। নাটকটি নিয়ে আমি খুব আশাবাদী। কারণ পুরো
টিম অনেক আন্তরিকতা ও যত্ন নিয়ে কাজ করেছে।”
নির্মাতা সূত্রে
জানা গেছে, ‘আলো ছায়া’ শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
উল্লেখ্য, সাদনিমা বিনতে নোমান ২০২৫ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেছেন। টাঙ্গাইলের ভূঞাপুরের মেয়ে সাদনিমা দুই বোনের মধ্যে ছোট। তাঁর জন্মদিন ১৮ জানুয়ারি।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন