নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী নিশি শ্রাবণী। কলকাতার সংগীতশিল্পী আকাশ সেনের সঙ্গে তার গাওয়া নতুন দ্বৈত গান ‘প্রেমিক ৪২০’ ইতোমধ্যে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে।
গানটির কথা লিখেছেন
মুহাম্মাদ উসমান গণি। সুর ও সংগীত পরিচালনা করেছেন অনিম খান। আর গানটির মিউজিক ভিডিও
নির্মাণ করেছেন মাসুম খান। ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন তুহি শেখ ও রাফা।
নতুন গান প্রসঙ্গে
নিশি শ্রাবণী বলেন, “সবসময়ই শ্রোতাদের ভালো কিছু গান উপহার দেওয়ার চেষ্টা করি। ‘প্রেমিক
৪২০’ গানটি নিয়েও আমরা সবাই আন্তরিকভাবে কাজ করেছি। আশা করছি, গানটি দর্শক-শ্রোতাদের
ভালো লাগবে।”
নিশি শ্রাবণী সংগীতাঙ্গনে
পরিচিতি পান ‘বাংলার গায়েন সিজন-১’ প্রতিযোগিতার মাধ্যমে। ওই প্রতিযোগিতায় ‘দিলো না
দিলো না’, ‘কাঙ্গালিনীর বন্ধু তুমি’ এবং ‘হাওয়া দমে দেখ তারে’ পরিবেশন করে তিনি ‘বেস্ট
পারফর্মার’ নির্বাচিত হন। এরপর ‘প্রেমে সুনামি’, ‘কলিজা খুইলা’সহ একাধিক মৌলিক গান
প্রকাশ করে শ্রোতাদের নজর কাড়েন।
চুয়াডাঙ্গার মেয়ে
নিশি শ্রাবণী ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স
সম্পন্ন করেছেন। পরবর্তীতে চাকরি ছেড়ে পুরোপুরি সংগীতকেই পেশা হিসেবে বেছে নেন। বর্তমানে
স্টেজ শো, টেলিভিশন অনুষ্ঠান এবং নতুন গানের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।
দুই বাংলার দুই
শিল্পীর কণ্ঠে ‘প্রেমিক ৪২০’ গানটি ইতোমধ্যে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে শ্রোতাদের
জন্য উন্মুক্ত হয়েছে। গানটি নিয়ে শিল্পী ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, এটি শ্রোতাদের প্লেলিস্টে
নতুন সংযোজন হবে।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন