সংবাদ

গণঅভ্যুত্থান দিবসে বিটিভির বিশেষ আয়োজন ‘গণ-অভ্যুত্থানের পঙক্তিমালা’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ১০:০৮ পিএম

গণঅভ্যুত্থান দিবসে বিটিভির বিশেষ আয়োজন ‘গণ-অভ্যুত্থানের পঙক্তিমালা’

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ কবিতানুষ্ঠান ‘গণ-অভ্যুত্থানের পঙক্তিমালা’ প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। আগামী ৫ আগস্ট দিবসটির বিশেষ অনুষ্ঠানমালার অংশ হিসেবে প্রচারিত হবে এই আয়োজন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফেরদৌসী আহমেদ এবং প্রযোজনা করেছেন জান্নাতুল ফেরদৌস।

বিশেষ এই অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধকে তুলে ধরা বিভিন্ন স্বরচিত কবিতা আবৃত্তি করবেন দেশের বিশিষ্ট কবিরা।

অনুষ্ঠান প্রসঙ্গে কবি আসাদ কাজল বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে প্রতি বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত হয়। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের স্মরণে এটি একটি জাতীয় ও সরকারি ছুটির দিন। অনেকেই দিনটিকে ‘৩৬ জুলাই’ হিসেবেও স্মরণ করেন। জুলাই বিপ্লবের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে কবিতার মাধ্যমে পৌঁছে দিতে বিটিভির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে আমি আনন্দিত।”

কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, “দেশবরেণ্য কবিদের অংশগ্রহণে ‘গণ-অভ্যুত্থানের পঙক্তিমালা’ অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে। একই সঙ্গে এটি জুলাইয়ের চেতনাকে মানুষের মধ্যে আরও শক্তিশালীভাবে ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেছেন আবু সালেহ, রেজাউদ্দিন স্টালিন, আব্দুল হাই শিকদার, মাহবুব হাসান, জাহাঙ্গীর ফিরোজ, শামীমা চৌধুরী, আসাদ কাজল, সালেম সুলেরী, জুলফিকার শাহাদাতসহ দেশের বিশিষ্ট কবিরা।

বিটিভি কর্তৃপক্ষের আশা, গণঅভ্যুত্থান দিবসের এই বিশেষ আয়োজন কবিতার ভাষায় জুলাই আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ ও গণতান্ত্রিক চেতনার বার্তা দর্শকের কাছে নতুনভাবে পৌঁছে দেবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

গণঅভ্যুত্থান দিবসে বিটিভির বিশেষ আয়োজন ‘গণ-অভ্যুত্থানের পঙক্তিমালা’

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ কবিতানুষ্ঠান ‘গণ-অভ্যুত্থানের পঙক্তিমালা’ প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। আগামী ৫ আগস্ট দিবসটির বিশেষ অনুষ্ঠানমালার অংশ হিসেবে প্রচারিত হবে এই আয়োজন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফেরদৌসী আহমেদ এবং প্রযোজনা করেছেন জান্নাতুল ফেরদৌস।

বিশেষ এই অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধকে তুলে ধরা বিভিন্ন স্বরচিত কবিতা আবৃত্তি করবেন দেশের বিশিষ্ট কবিরা।

অনুষ্ঠান প্রসঙ্গে কবি আসাদ কাজল বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে প্রতি বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত হয়। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের স্মরণে এটি একটি জাতীয় ও সরকারি ছুটির দিন। অনেকেই দিনটিকে ‘৩৬ জুলাই’ হিসেবেও স্মরণ করেন। জুলাই বিপ্লবের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে কবিতার মাধ্যমে পৌঁছে দিতে বিটিভির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে আমি আনন্দিত।”

কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, “দেশবরেণ্য কবিদের অংশগ্রহণে ‘গণ-অভ্যুত্থানের পঙক্তিমালা’ অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে। একই সঙ্গে এটি জুলাইয়ের চেতনাকে মানুষের মধ্যে আরও শক্তিশালীভাবে ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেছেন আবু সালেহ, রেজাউদ্দিন স্টালিন, আব্দুল হাই শিকদার, মাহবুব হাসান, জাহাঙ্গীর ফিরোজ, শামীমা চৌধুরী, আসাদ কাজল, সালেম সুলেরী, জুলফিকার শাহাদাতসহ দেশের বিশিষ্ট কবিরা।

বিটিভি কর্তৃপক্ষের আশা, গণঅভ্যুত্থান দিবসের এই বিশেষ আয়োজন কবিতার ভাষায় জুলাই আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ ও গণতান্ত্রিক চেতনার বার্তা দর্শকের কাছে নতুনভাবে পৌঁছে দেবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত