সংবাদ

দেশে নতুন কোনো ফ্যাসিবাদ জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৩:২০ পিএম

দেশে নতুন কোনো ফ্যাসিবাদ জনগণ মেনে নেবে না : জামায়াত আমির
ছবি : সংবাদ

দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদের উত্থান হলে জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

সোমবার (১০ আগস্ট) সকালে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গত ২১ জুন সন্ত্রাসী হামলায় নিহত সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের হত্যার বিচার এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশে নতুন করে আরেকটি ফ্যাসিবাদ তৈরি হচ্ছে। তবে এ দেশের মানুষ সচেতন, তারা আর কোনো ধরনের স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদের উত্থান বরদাশত করবে না।’

তিনি অবিলম্বে সাইফুল্লাহ ও সালাউদ্দিনের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জেলা আমীর আব্দুল করিম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দেশে নতুন কোনো ফ্যাসিবাদ জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদের উত্থান হলে জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

সোমবার (১০ আগস্ট) সকালে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গত ২১ জুন সন্ত্রাসী হামলায় নিহত সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের হত্যার বিচার এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশে নতুন করে আরেকটি ফ্যাসিবাদ তৈরি হচ্ছে। তবে এ দেশের মানুষ সচেতন, তারা আর কোনো ধরনের স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদের উত্থান বরদাশত করবে না।’

তিনি অবিলম্বে সাইফুল্লাহ ও সালাউদ্দিনের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জেলা আমীর আব্দুল করিম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত