সাতক্ষীরার দেবহাটায় প্রতিবন্ধী নারীদের নেতৃত্ব বিকাশ, অধিকারভিত্তিক অ্যাডভোকেসি ও ফান্ডরেইজিং (তহবিল সংগ্রহ) বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। সোমবার (১০ আগস্ট) উপজেলার হাদীপুরে ডিআরআরএ প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়।
মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও ক্রিশ্চিয়ান এইড-এর সহযোগিতায় ডিআরআরএ-এর ‘পিএসিই’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ‘ন্যাশনাল কাউন্সিল ফর উইমেন উইথ ডিজ্যাবিলিটিজ’ (এনসিডিডাব্লিউ)-এর সদস্যসহ দেশের বিভিন্ন জেলার প্রতিবন্ধী নারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আয়োজকেরা জানান, এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল প্রতিবন্ধী নারীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করা এবং আত্মবিশ্বাস বাড়ানো। এ ছাড়া সংগঠনের জন্য টেকসই সম্পদ সংগ্রহ ও অধিকার আদায়ের কৌশল সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হয়।
৩ দিনব্যাপী এই কর্মসূচিতে নেতৃত্বের কার্যকর যোগাযোগ, দল পরিচালনা, নেটওয়ার্কিং এবং ফান্ডরেইজিংয়ের মৌলিক কলাকৌশল নিয়ে আলোচনা ও ব্যবহারিক সেশন পরিচালনা করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন মানুষের জন্য ফাউন্ডেশনের শেখ গিয়াস উদ্দিন ও ডিআরআরএ-এর কারিগরি সমন্বয়কারী দেবেশ দাস।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী নারীদের স্বনির্ভরতা ও অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্বের কোনো বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ তাদের পরিবার ও সমাজে কার্যকর ভূমিকা রাখতে সাহস জোগাবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
/

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন