সংবাদ

পুলিশের অভিযানে ছাত্রদল নেতার মৃত্যু, ৪ পুলিশ ক্লোজড

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:৪৫ পিএম

পুলিশের অভিযানে ছাত্রদল নেতার মৃত্যু, ৪ পুলিশ ক্লোজড
ছবি : সংবাদ

ঢাকার সাভারে পুলিশের অভিযানের সময় ছাত্রদল নেতা মনোয়ারুল ইসলাম বকশীর (৩০) রহস্যজনক মৃত্যুর ঘটনায় রংপুরের পীরগাছা থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় ঢাকা ও রংপুরে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) রাতে ওই চার পুলিশ সদস্যকে পীরগাছা থানা থেকে প্রত্যাহার করে রংপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা (ক্লোজ) হয়।

নিহত মনোয়ারুল ইসলাম বকশী সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ হাতিবান্ধা গ্রামের জাফর বকশীর ছেলে। বাবার চাকরির সুবাদে তিনি সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) কোয়ার্টারে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই রংপুরের পীরগাছা উপজেলার এক কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই কিশোরীর অবস্থান শনাক্ত করে পীরগাছা থানার এসআই কনক রঞ্জন বর্মনের নেতৃত্বে পুলিশের একটি দল গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে সাভারের বিপিএটিসি স্টাফ কোয়ার্টারে অভিযান চালায়।

পুলিশের দাবি, অভিযান চলাকালে ভবনের নিচতলা থেকে তারা কিছু একটা পড়ার শব্দ শুনতে পান। পরে সেখানে মনোয়ারুলকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তবে নিহতের স্বজনদের অভিযোগ ভিন্ন। তাদের দাবি, নিখোঁজ কিশোরীর সঙ্গে মনোয়ারুলের ভাগিনার প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্র ধরে তারা সাভারে অবস্থান করছিল। স্বজনদের অভিযোগ, অভিযানের সময় পুলিশ মনোয়ারুলকে ছাদ থেকে ফেলে হত্যা করেছে। এ ঘটনার প্রতিবাদে গত ৮ আগস্ট পীরগাছা থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা চার পুলিশ সদস্যকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যাহার হওয়া সদস্যরা হলেন—-এসআই কনক রঞ্জন বর্মন, এএসআই ওসমান আলী, কনস্টেবল প্রশান্ত কুমার ও সুমী আক্তার। ওসি জানান, বিষয়টি তদন্তের জন্য দুটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, পীরগাছা থানাকে সহায়তা করতে স্থানীয় পুলিশের একটি দল অভিযানে অংশ নিয়েছিল। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

পুলিশের অভিযানে ছাত্রদল নেতার মৃত্যু, ৪ পুলিশ ক্লোজড

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত