সংবাদ

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ঘের মালিক গ্রেপ্তার

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:৫৭ পিএম

 প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ঘের মালিক গ্রেপ্তার
ছবি : সংবাদ

সাতক্ষীরার আশাশুনিতে ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাশ মন্ডল (৪৮) নামের এক মৎস্য ঘের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার পলাশ মন্ডল ফকরাবাদ গ্রামের নরেন্দ্রনাথ মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল রাত আটটার দিকে ফকরাবাদ মৌজায় পলাশ মন্ডলের মৎস্য ঘেরের বাসায় ওই নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আশাশুনি থানায় একটি মামলা করেন। মামলার পর থেকে পলাশ পলাতক ছিলেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহম্মেদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলম অভিযান চালিয়ে পলাশ মন্ডলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর পলাশকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ঘের মালিক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সাতক্ষীরার আশাশুনিতে ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাশ মন্ডল (৪৮) নামের এক মৎস্য ঘের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার পলাশ মন্ডল ফকরাবাদ গ্রামের নরেন্দ্রনাথ মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল রাত আটটার দিকে ফকরাবাদ মৌজায় পলাশ মন্ডলের মৎস্য ঘেরের বাসায় ওই নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আশাশুনি থানায় একটি মামলা করেন। মামলার পর থেকে পলাশ পলাতক ছিলেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহম্মেদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলম অভিযান চালিয়ে পলাশ মন্ডলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর পলাশকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত