সংবাদ

থানায় হাতকড়া পরা আসামির টিকটক, ভিডিও ভাইরাল

জেলা বার্তা পরিবেশক, মাদারীপুর
জেলা বার্তা পরিবেশক, মাদারীপুর
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৯:০০ পিএম

 থানায় হাতকড়া পরা আসামির টিকটক, ভিডিও ভাইরাল
ছবি : সংগৃহীত

মাদারীপুর সদর থানার ভেতরে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় হাতকড়া পরা এক আসামির টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ও দায়িত্বশীলতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ‘তানভীর নুসু’ নামের এক যুবক হাতকড়া পরা অবস্থায় থানার ভেতরে ভিডিও ধারণ করছেন। ভিডিওর একপর্যায়ে দেখা যায়, তার পাশেই বসে পুলিশের কয়েকজন সদস্য নিজেদের মুঠোফোন ব্যবহারে ব্যস্ত।

পুলিশের একটি সূত্র জানায়, গত সপ্তাহে মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় একটি মারামারির ঘটনায় তানভীর নুসুকে আটক করা হয়েছিল। তবে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় তার হাতে কীভাবে মুঠোফোন গেল এবং তিনি কীভাবে ভিডিও করার সুযোগ পেলেন, তা নিয়ে স্থানীয় সচেতন মহলে চরম অসন্তোষ তৈরি হয়েছে। অনেকেই পুলিশের নজরদারিকে ত্রুটিপূর্ণ বলে অভিহিত করছেন।

উল্লেখ্য, এর আগে গত ৯ জুলাই মাদারীপুর সদর থানার বারান্দার গ্রিল ভেঙে এক নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার থানার ভেতর আসামির টিকটক করার ঘটনায় পুলিশের গাফিলতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক পুলিশ সদস্য জানান, দায়িত্বে থাকা সদস্যদের চরম অবহেলার কারণেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি আমার জানা ছিল না। ভিডিওটি দেখে খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

থানায় হাতকড়া পরা আসামির টিকটক, ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত