ফোনালাপে বলেন শেখ হাসিনা: তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব - প্রথম আলো
জুলাই
গণ–অভ্যুত্থানের সময় সেতু ভবনসহ বিভিন্ন স্থাপনায় যারা আগুন দিয়েছিল, তাদের
বাড়ি, গাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার নির্দেশ
দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছিলেন, ‘ওরা আগুন দিয়ে পুড়াবে, তো তাদের বাড়ি–গাড়ি
আছে। এখন সেগুলো পাবলিক দিয়ে পুড়াবে আর কী করবে।…এখন অন্য কিছু করে লাভ নাই। তোরাও
পুড়াবি আয়, আমরাও পুড়াব (পুড়িয়ে দেব)।’
২০২৪ সালের ১৯ জুলাই আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে ফোনে আলাপের সময় শেখ হাসিনা এ কথা বলেছিলেন বলে প্রসিকিউশন জানিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ আজ সোমবার শেখ হাসিনার এই কথোপকথনের লিখিত সংস্করণ তুলে ধরেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন।
৪১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, গ্রামে তীব্র লোডশেডিং - সমকাল
জ্বালানি সংকট
ও মেরামতের কারণে দেশের ৪১টি বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বন্ধ আছে। চালু থাকা
কেন্দ্রগুলোর অধিকাংশই সক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। এই
পরিস্থিতিতে রাজধানীর বাইরে শিল্পাঞ্চলগুলোতেও উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্রামের
অবস্থা আরও খারাপ। কোথাও ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ যাচ্ছে। কোথাও একবার গেলে কয়েক
ঘণ্টায়ও আসছে না। তীব্র গরমে মানুষ চরম ভোগান্তিতে আছে।
বিতরণ কোম্পানির সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে লোডশেডিং আগের সব রেকর্ড ছাড়িয়েছে। গড়ে প্রায় তিন হাজার মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হয়েছে। গত রোববার বিকেল ৩টায় সর্বোচ্চ লোডশেডিং ছিল তিন হাজার ৬৭১ মেগাওয়াট। রাত ১টায় তা বেড়ে দাঁড়ায় তিন হাজার ৭৫৭ মেগাওয়াটে। এর আগে ৩ আগস্ট রাত ১টায় সর্বোচ্চ লোডশেডিং হয়েছিল তিন হাজার ৫১২ মেগাওয়াট। আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২৩ সালের ২৭ জুন সর্বোচ্চ লোডশেডিং হয়েছিল তিন হাজার ৪১৯ মেগাওয়াট।
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায় রদবদল, কে হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব? - দৈনিক ইত্তেফাক
বাংলাদেশের
২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী
উন্নয়ন (এলজিআরডি) ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা প্রায় নিশ্চিত।
তিনি রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায়ও রদবদল আসতে পারে।
মির্জা ফখরুল
ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত প্রার্থী হলে তাকে দল ও সংসদ সদস্য
পদ ছাড়তে হবে। এ কারণে বিএনপির চেয়ারম্যানের পরপরই সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক
পদ ‘মহাসচিব’ পদে কে আসছেন তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। দলটির নির্ভরযোগ্য
সূত্রমতে, দলের জাতীয় কাউন্সিলের আগ পর্যন্ত স্থায়ী কমিটির সদস্য ও
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কিংবা জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির
রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে।
একদিকে কমছে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার। অন্যদিকে বছরের পর বছর বাড়ছে কলেজের আসন। ফলে একাদশ শ্রেণিতে ভর্তির পরও বিপুলসংখ্যক আসন খালি থাকার চিত্র গত কয়েক বছর ধরে নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এবার সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে খারাপ ফল হওয়ার কারণে এ সংখ্যা ১৫ লক্ষাধিক হতে পারে। এর ফলে সরকারি-বেসরকারি কলেজগুলোতে নানা সংকট তৈরি হবে। বিশেষ করে শিক্ষার্থী কমে যাওয়ায় বেসরকারি কলেজ ও মাদ্রাসাগুলোতে আর্থিক জটিলতাসহ নানামুখী সংকট দেখা দেবে।
এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬: ইংরেজি ও গণিতের প্রভাব ফলে - কালের কণ্ঠ
২০০৮ সালের পর
থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় বাড়তে থাকে পাসের হার ও জিপিএ ৫। তবে গত বছর সেই
পাসের হারে ছন্দ পতন ঘটে।
চলতি বছরের ফলে দেখা যায়, গত বছরের চেয়েও পাসের হার ও জিপিএ ৫ কমেছে। গত বছরের চেয়ে এবার পাসের হার ৬.২০ শতাংশ কমেছে, ২০২৪ সালের চেয়ে কমেছে ১৭.৭৯ শতাংশ। এ ছাড়া গত বছরের চেয়ে এবার জিপিএ ৫ কমেছে ২২ হাজার ৩৫৬ জন, ২০২৪ সালের তুলনায় কমেছে ৬৫ হাজার ৪৫৩ জন। এবারের পরীক্ষার ফলে ইংরেজি ও গণিতের প্রভাব রয়েছে বলে মনে করছেন শিক্ষকরা।
বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্র খুঁজছে ২৫ মার্কিন কোম্পানি - আজকের পত্রিকা
জ্বালানি থেকে
প্রযুক্তি, অবকাঠামো থেকে আর্থিক সেবা—বাংলাদেশের একাধিক খাতে বিনিয়োগের সম্ভাবনা
যাচাই করতে ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের ৪৭
সদস্যের একটি প্রতিনিধিদল। ঢাকায় অবস্থানকালে বিভিন্ন সরকারি সংস্থা ও ব্যবসায়ী
মহলের সঙ্গে বৈঠকে তারা সম্ভাবনাময় খাত, বিনিয়োগের সুযোগ
এবং ব্যবসার পরিবেশ সম্পর্কে ধারণা নেবে বলে দায়িত্বশীল সংশ্লিষ্ট সূত্রে জানা
গেছে।
তবে এই সফরে এখন পর্যন্ত কোনো কোম্পানি নির্দিষ্ট বিনিয়োগের অঙ্ক বা প্রকল্প ঘোষণা করেনি। ফলে সফরটিকে এখন পর্যন্ত সরাসরি বিনিয়োগের প্রতিশ্রুতির চেয়ে বাংলাদেশে কোথায় এবং কীভাবে বিনিয়োগ করা যায়; তার প্রাথমিক অনুসন্ধান হিসেবেই দেখছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্টরা। অবশ্য নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র জানিয়েছে, সফর শেষে ঢাকা ত্যাগের আগে এ বিষয়ে একটি পরিষ্কার ধারণা মিলতে পারে।
পুলিশ প্রশাসনে মূল্যায়নের মানদণ্ড নিয়ে প্রশ্ন - যুগান্তর
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর পুলিশ প্রশাসনে কাঙ্ক্ষিত সংস্কার হয়নি। অন্তর্বর্তী সরকারের আমলে উদ্যোগ নেওয়া হলেও বাধাগ্রস্ত হয় পুলিশের পুনর্গঠন প্রক্রিয়া। বর্তমান নির্বাচিত সরকারের প্রথম ছয় মাসেও পুলিশ সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। কাজের মূল্যায়নের মানদণ্ড নিয়েও প্রশ্ন রয়েছে ভেতরে-বাইরে। ফলে পুলিশের কাজের প্রকৃত মূল্যায়ন ও স্বচ্ছতার অভাব নিয়ে নতুন করে বিতর্ক চলছে। তৈরি হয়েছে গভীর সংকটও। শুধু তাই নয়, নিজেদের ওপর অর্পিত ক্ষমতার প্রয়োগ করতে পারছেন না পুলিশ কর্মকর্তরা। নানা বিতর্কের পরও ঘুরে দাঁড়াতে পারছে না এই বাহিনী।
সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যু: শোকে স্তব্ধ আত্রাই - মানবজমিন
বড় ছেলে মোহন সৌদিতে যান সাত বছর আগে, আর মেজো ছেলে সুমন যান দুই বছর হলো। এরপর আর ছুটিতে বাড়িতে আসেননি তারা। নিহত দুই সন্তানের ছবি বুকে জড়িয়ে বিলাপ করছিলেন বাবা আব্দুল গাফফার। গতকাল সকালে নওগাঁর আত্রাই উপজেলার গণ্ডগোহালী গ্রামে মোহন এবং সুমনদের বাড়িতে চলছে শোকের মাতম। রোববার দুপুর ২টার দিকে সৌদি আরবের রিয়াদের শিফা থানারে মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন। ওই অগ্নিকাণ্ডে দুই ভাইও প্রাণ হারান। ওই অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ১৩ জনের বাড়িই আত্রাইয়ের বিভিন্ন গ্রামে।
এএর সাথে সমঝোতায় গ্যাস আমদানি! - নয়াদিগন্ত
মিয়ানমারের রাখাইন রাজ্যের শোয়ে (ঝযবি) গ্যাস প্রকল্প থেকে বাংলাদেশ পর্যন্ত পাইপলাইন নির্মাণের পুরনো প্রস্তাবটি নতুন করে আলোচনায় আসায় দেশের জ্বালানি নিরাপত্তা ঘিরে একাধিক মৌলিক প্রশ্ন সামনে এসেছে। বিশেষ করে, সম্ভাব্য পাইপলাইনের ভৌগোলিক রুটের একটি বড় অংশ যদি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মি’র নিয়ন্ত্রিত ভূখণ্ডের মধ্য দিয়ে অতিক্রম করে, তবে প্রকল্পটির আর্থিক দিক ছাড়াও সার্বভৌম নিরাপত্তা, কৌশলগত নিয়ন্ত্রণ ও কূটনৈতিক জটিলতা অত্যন্ত গভীরভাবে পর্যালোচনার প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রাজনীতিতে নতুন মেরূকরণ - বাংলাদেশ প্রতিদিন
দেশের
রাজনীতিতে স্পষ্ট হচ্ছে নতুন মেরূকরণ। রবিবার চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর
মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাতে মিলিত হন হেফাজতে ইসলাম
বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে। কওমি ঘরানার সাতটি
ইসলামপন্থি দলকে এক ছাতার নিচে আনার হেফাজতে ইসলামের আমিরের প্রক্রিয়া যখন প্রায়
চূড়ান্ত, ঠিক সেই মুহূর্তে সরকারপ্রধানের এ সফরকে সাধারণ কোনো সৌজন্য সাক্ষাৎ
হিসেবে দেখছে না রাজনৈতিক মহল। কওমি মতাদর্শী রাজনীতিবিদদের মতে, এটি কেবল একটি দ্বিপক্ষীয় বৈঠক নয়; বরং জাতীয়
রাজনীতিতে কওমিবলয়কে প্রধান ইসলামপন্থি রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার
একটা প্রয়াস। একই সঙ্গে মাঠের রাজনীতিতে বিরোধী শিবিরকে কৌশলগত চাপে ফেলার এক
মাস্টার স্ট্রোক।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন