৭৯ বছরে পা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে জন্মদিনের এই বিশেষ দিনটি তাকে কাটাতে হচ্ছে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। সোমবার (১০ আগস্ট) তার কার্যালয় থেকে জানানো হয়েছে, বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে অন্তত দুই দিন বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হতে পারে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব তুনকু নাশরুল আবাইদাহ এক বিবৃতিতে জানিয়েছেন, একটি বিশেষ চিকিৎসক দল আনোয়ার ইব্রাহিমের স্বাস্থ্য পরীক্ষা করছেন। তবে সুনির্দিষ্টভাবে তাকে কী কারণে বা কোন সমস্যার জন্য পর্যবেক্ষণ করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তার দ্রুত আরোগ্য ও স্বাভাবিক কর্মজীবনে ফেরার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
২০২২ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া আনোয়ার ইব্রাহিম দীর্ঘদিন ধরেই কাঁধ ও পিঠের ব্যথায় ভুগছেন। এই সমস্যার কারণে ২০১৮ সালে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এবং গত বছরের (২০২৫) নভেম্বরে একটি রাষ্ট্রীয় সফরও বাতিল করতে হয়েছিল। তবে চলতি বছরের জানুয়ারিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকেরা তাকে সুস্থ বলে ঘোষণা করেছিলেন।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন