সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১১:৫০ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে দুই প্রতিবেশী দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আলোচনার বিষয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন বলে জানা গেছে।

এই গুরুত্বপূর্ণ বৈঠকের আগে রোববার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন ভারতীয় হাইকমিশনার। সেই বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠকের পর বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত সপ্তাহে দিল্লিতে একটি ভার্চ্যুয়াল সম্মেলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া কিছু বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। এই পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় দূতের বৈঠকটি বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

ভারতের সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী গত ৫ জুন বাংলাদেশে ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দুই দেশের কূটনৈতিক ইতিহাসে এই প্রথম কোনো পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে পাঠিয়েছে ভারত সরকার।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে দুই প্রতিবেশী দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আলোচনার বিষয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন বলে জানা গেছে।

এই গুরুত্বপূর্ণ বৈঠকের আগে রোববার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন ভারতীয় হাইকমিশনার। সেই বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠকের পর বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত সপ্তাহে দিল্লিতে একটি ভার্চ্যুয়াল সম্মেলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া কিছু বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। এই পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় দূতের বৈঠকটি বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

ভারতের সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী গত ৫ জুন বাংলাদেশে ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দুই দেশের কূটনৈতিক ইতিহাসে এই প্রথম কোনো পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে পাঠিয়েছে ভারত সরকার।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত