সংবাদ

মৌলভীবাজারে বিদ্যুৎ সংকট: মিলছে না চাহিদার অর্ধেকও

প্রতিনিধি,শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রতিনিধি,শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১১:২০ এএম

মৌলভীবাজারে বিদ্যুৎ সংকট: মিলছে না চাহিদার অর্ধেকও
ছবি : সংগৃহীত

মৌলভীবাজারে বিদ্যুৎ সংকট চরম আকার ধারণ করেছে। চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেকেরও কম হওয়ায় তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে পল্লী বিদ্যুতের আওতাধীন গ্রামীণ এলাকায় ভোগান্তি সবচেয়ে বেশি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৌলভীবাজার সদরে বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় ৩০ মেগাওয়াট, কিন্তু সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ১১ মেগাওয়াট। অন্যদিকে, পল্লী বিদ্যুতের আওতাধীন পুরো জেলায় ১১৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে মিলছে মাত্র ৮০ থেকে ৮৫ মেগাওয়াট। এই বিশাল ঘাটতির কারণে বাধ্য হয়েই লোডশেডিং করতে হচ্ছে কর্তৃপক্ষকে।

বর্তমানে চা উৎপাদনের ভরা মৌসুম হওয়ায় চা-বাগান ও শিল্পকারখানাগুলোতে বিদ্যুৎ সরবরাহে অগ্রাধিকার দিতে হচ্ছে। ফলে পল্লী বিদ্যুতের আওতাধীন সাধারণ গ্রাহক ও গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের চাপ বেশি পড়ছে। ঘন ঘন লোডশেডিংয়ের ফলে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত বিদ্যুৎ বরাদ্দ বাড়ানো না হলে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মৌলভীবাজারে বিদ্যুৎ সংকট: মিলছে না চাহিদার অর্ধেকও

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

মৌলভীবাজারে বিদ্যুৎ সংকট চরম আকার ধারণ করেছে। চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেকেরও কম হওয়ায় তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে পল্লী বিদ্যুতের আওতাধীন গ্রামীণ এলাকায় ভোগান্তি সবচেয়ে বেশি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৌলভীবাজার সদরে বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় ৩০ মেগাওয়াট, কিন্তু সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ১১ মেগাওয়াট। অন্যদিকে, পল্লী বিদ্যুতের আওতাধীন পুরো জেলায় ১১৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে মিলছে মাত্র ৮০ থেকে ৮৫ মেগাওয়াট। এই বিশাল ঘাটতির কারণে বাধ্য হয়েই লোডশেডিং করতে হচ্ছে কর্তৃপক্ষকে।

বর্তমানে চা উৎপাদনের ভরা মৌসুম হওয়ায় চা-বাগান ও শিল্পকারখানাগুলোতে বিদ্যুৎ সরবরাহে অগ্রাধিকার দিতে হচ্ছে। ফলে পল্লী বিদ্যুতের আওতাধীন সাধারণ গ্রাহক ও গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের চাপ বেশি পড়ছে। ঘন ঘন লোডশেডিংয়ের ফলে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত বিদ্যুৎ বরাদ্দ বাড়ানো না হলে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত