সংবাদ

নেছারাবাদে এসএসসিতে শীর্ষে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল বিদ্যালয়

প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৫:৩২ পিএম

নেছারাবাদে এসএসসিতে শীর্ষে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল বিদ্যালয়
ছবি : সংবাদ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। বরাবরের মতো এবারও ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি উপজেলায় সেরা ফলাফল অর্জন করেছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার এই প্রতিষ্ঠান থেকে ১৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া ৫০ জন ‘এ’ গ্রেড, ২৫ জন ‘এ মাইনাস’ এবং ১৫ জন ‘বি’ গ্রেড পেয়েছে। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে মাত্র দুজন।

সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে পেরে উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষকেরা। তারা জানান, তাদের লক্ষ্য এখন জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা। এ জন্য তারা শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

নেছারাবাদে এসএসসিতে শীর্ষে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল বিদ্যালয়

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। বরাবরের মতো এবারও ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি উপজেলায় সেরা ফলাফল অর্জন করেছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার এই প্রতিষ্ঠান থেকে ১৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া ৫০ জন ‘এ’ গ্রেড, ২৫ জন ‘এ মাইনাস’ এবং ১৫ জন ‘বি’ গ্রেড পেয়েছে। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে মাত্র দুজন।

সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে পেরে উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষকেরা। তারা জানান, তাদের লক্ষ্য এখন জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা। এ জন্য তারা শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত