সংবাদ

গ্রাম পুলিশ নিয়োগে ‘অনিয়ম’, ইউপি অফিস ঘেরাও

প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)
প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৬:৩৮ পিএম

গ্রাম পুলিশ নিয়োগে ‘অনিয়ম’, ইউপি অফিস ঘেরাও
ছবি : সংবাদ

রংপুরের মিঠাপুকুর উপজেলায় গ্রাম পুলিশ (মহল্লাদার) নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন ও ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। এ ঘটনায় ভুক্তভোগী এক প্রার্থী রংপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ৮ নম্বর চেংমারী ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, চেংমারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বাবুল রেজা মহল্লাদার পদে নিয়োগের জন্য আবেদন করেন। তিনি লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। বাবুল রেজার বাবা সাজু মিয়া ওই ওয়ার্ডের সাবেক মহল্লাদার ছিলেন, যিনি ২০২৩ সালে অবসরে যান।

সরকারি নীতিমালা অনুযায়ী, শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে মৃত বা অবসরপ্রাপ্ত মহল্লাদারদের সন্তানদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও তা মানা হয়নি।

বাবুল রেজার অভিযোগ, অর্থের বিনিময়ে নীতিমালা লঙ্ঘন করে মনিরুজ্জামান মনির নামের এক প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া মনিরের বাবা ও মা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

একই ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে ময়েনপুর ইউনিয়নেও। সেখানে ৮ নম্বর ওয়ার্ডের যোগ্য প্রার্থী রাব্বী মিয়া ও রিপন মিয়াকে বাদ দিয়ে ৯ নম্বর ওয়ার্ডের তাজুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ। নীতিমালায় নিজ ওয়ার্ডের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও তা অনুসরণ করা হয়নি।

ময়েনপুর ইউপি চেয়ারম্যান মোকছেদুল আলম মুকুল অবশ্য অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি দাবি করেন, গ্রাম পুলিশ নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

গ্রাম পুলিশ নিয়োগে ‘অনিয়ম’, ইউপি অফিস ঘেরাও

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত