সংবাদ

প্রথমবার ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৯:১৫ পিএম

প্রথমবার ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম

প্রথমবারের মতো বাংলাদেশে কনসার্ট করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় র‍্যাপার ও গায়ক হাসান রহিম। চলতি মাসের ২৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে তার একক কনসার্ট।

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন এই শিল্পী। বর্তমানে ‘দিল কে পারদে’ শিরোনামের বিশ্বসংগীত সফরে রয়েছেন তিনি। এরই মধ্যে উত্তর আমেরিকা, লন্ডন ও ইউরোপের বিভিন্ন শহরে সফল কনসার্ট শেষে সফরের অংশ হিসেবে এবার ঢাকার মঞ্চে উঠবেন হাসান রহিম।

কনসার্টটির আয়োজন করছে কেওয়াইএন আর্ট। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই অনলাইনে অগ্রিম টিকিট বিক্রির বিস্তারিত জানানো হবে।

আরঅ্যান্ডবি, হিপহপ ও ইন্ডি-পপ ঘরানার গানের জন্য পরিচিত হাসান রহিম। কোক স্টুডিও পাকিস্তানের ১৪তম আসরে প্রকাশিত ‘পিছে হাট’ গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। পরে ‘তুররি জান্দি’সহ একাধিক গান তাকে দক্ষিণ এশিয়ার তরুণ শ্রোতাদের কাছে আরও পরিচিত করে তোলে।

তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘পয়সা’, ‘রাধা’, ‘ফালতু পেয়ার’, ‘অ্যায়সে কেয়সে’ এবং ‘মেহবুবা’। র‍্যাপ, আরঅ্যান্ডবি ও ইন্ডি-পপের মিশেলে নির্মিত তার গান তরুণ প্রজন্মের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে।

উল্লেখ্য, এর আগে গত ২৪ জুলাই ঢাকায় কনসার্ট করেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের দর্শকদের সামনে পারফর্ম করতে আসছেন হাসান রহিম।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

প্রথমবার ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রথমবারের মতো বাংলাদেশে কনসার্ট করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় র‍্যাপার ও গায়ক হাসান রহিম। চলতি মাসের ২৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে তার একক কনসার্ট।

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন এই শিল্পী। বর্তমানে ‘দিল কে পারদে’ শিরোনামের বিশ্বসংগীত সফরে রয়েছেন তিনি। এরই মধ্যে উত্তর আমেরিকা, লন্ডন ও ইউরোপের বিভিন্ন শহরে সফল কনসার্ট শেষে সফরের অংশ হিসেবে এবার ঢাকার মঞ্চে উঠবেন হাসান রহিম।

কনসার্টটির আয়োজন করছে কেওয়াইএন আর্ট। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই অনলাইনে অগ্রিম টিকিট বিক্রির বিস্তারিত জানানো হবে।

আরঅ্যান্ডবি, হিপহপ ও ইন্ডি-পপ ঘরানার গানের জন্য পরিচিত হাসান রহিম। কোক স্টুডিও পাকিস্তানের ১৪তম আসরে প্রকাশিত ‘পিছে হাট’ গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। পরে ‘তুররি জান্দি’সহ একাধিক গান তাকে দক্ষিণ এশিয়ার তরুণ শ্রোতাদের কাছে আরও পরিচিত করে তোলে।

তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘পয়সা’, ‘রাধা’, ‘ফালতু পেয়ার’, ‘অ্যায়সে কেয়সে’ এবং ‘মেহবুবা’। র‍্যাপ, আরঅ্যান্ডবি ও ইন্ডি-পপের মিশেলে নির্মিত তার গান তরুণ প্রজন্মের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে।

উল্লেখ্য, এর আগে গত ২৪ জুলাই ঢাকায় কনসার্ট করেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের দর্শকদের সামনে পারফর্ম করতে আসছেন হাসান রহিম।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত