পেশাগত অধিকার, মর্যাদা ও সেবার মান উন্নয়নে ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি। একই সঙ্গে ২০০৯ সালের বিধি অনুযায়ী নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান অধিক্ষেত্র অক্ষুণ্ণ রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের মুসলিম নিকাহ রেজিস্ট্রাররা দীর্ঘদিন ধরে বিবাহ ও তালাক নিবন্ধনের গুরুত্বপূর্ণ ধর্মীয়, সামাজিক ও আইনগত দায়িত্ব পালন করে আসছেন। এর মাধ্যমে নাগরিকদের পারিবারিক অধিকার সংরক্ষণের পাশাপাশি রাষ্ট্রীয় নিবন্ধন কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা।
তবে বর্তমানে নিকাহ রেজিস্ট্রাররা নানা প্রশাসনিক ও পেশাগত সমস্যার মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে অধিক্ষেত্র সংকোচন, শূন্য পদে নিয়োগ জটিলতা, নিয়োগের ধারাবাহিকতা ব্যাহত হওয়া, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা এবং আইনি সুরক্ষার ঘাটতির কারণে নিবন্ধন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি করেন সংগঠনের নেতারা।
সমিতির ছয় দফা দাবির মধ্যে রয়েছে- ২০০৯ সালের বিধি অনুযায়ী নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান অধিক্ষেত্র সম্পূর্ণ অক্ষুণ্ণ রাখা এবং অযৌক্তিকভাবে তা পরিবর্তন বা সংকুচিত না করা। একই সঙ্গে সারা দেশে নিকাহ রেজিস্ট্রারদের শূন্য পদে বিধি অনুযায়ী দ্রুত স্থায়ী নিয়োগের ব্যবস্থা করার দাবি জানানো হয়।
মৃত্যু বা অবসরের কারণে শূন্য হওয়া পদে নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারের যোগ্য সন্তানকে সরাসরি নিয়োগের ব্যবস্থা করার দাবিও জানিয়েছে সংগঠনটি।
এ ছাড়া বিধি অনুযায়ী দায়িত্ব পালনরত শিক্ষকতা পেশায় নিয়োজিত নিকাহ রেজিস্ট্রারদের বৈধ নিয়োগ বহাল রাখা, বয়সসীমা ৭৫ বছর পর্যন্ত বৃদ্ধি, মোবাইল কোর্টের বিধান বাতিলসহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়।
নিকাহ ও তালাক নিবন্ধনের ধর্মীয় ও আইনগত গুরুত্ব বিবেচনায় শিক্ষাগত যোগ্যতা কামিল পাস নির্ধারণের দাবিও রয়েছে ছয় দফায়।
বক্তারা বলেন, এসব দাবি বাস্তবায়ন করা হলে নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত স্থিতিশীলতা নিশ্চিত হবে। পাশাপাশি দেশের বিবাহ ও তালাক নিবন্ধন সেবা আরও সুশৃঙ্খল, জনবান্ধব ও কার্যকর হবে।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মানবিক ও জনস্বার্থের বিষয়টি বিবেচনা করে ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে দাবিগুলো প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও আইন সচিবের কাছে পেশ করা হয়েছে।
প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ড. মো. গোলাম কিবরিয়া, কাজী আলমগীর হুসাইন, মাওলানা শফিউল্লাহ, মো. আশরাফ উদ্দিন ভূঁইয়া, সায়েম আজিজুর রহমান, সুমন মফিজুল ইসলাম, নুরুল আমিন, অ্যাডভোকেট শাহীন পারভেজ, মাওলানা রুবেল, শাহ মাহমুদ রেজা, মাহবুবুর রহমান, আবু হানিফ, বিল্লাল হুসাইন, ইসরাফিল হোসেন সাভারি, নুরুল ইসলাম চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতারা।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন