সংবাদ

এক মাদ্রাসার ১৯ পরীক্ষার্থীর সবাই ফেল

আল কোরাইশ রকি, পত্নীতলা (নওগাঁ)
আল কোরাইশ রকি, পত্নীতলা (নওগাঁ)
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৯:১০ পিএম

এক মাদ্রাসার ১৯ পরীক্ষার্থীর সবাই ফেল
ছবি : সংগৃহীত

নওগাঁর পত্নীতলা উপজেলার চকনোদবাটি সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ১৯ জন পরীক্ষার্থীর একজনও পাস করতে পারেনি। এমন লজ্জাজনক ফলাফলে এলাকায় চরম ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শিক্ষকদের গাফিলতি ও সঠিক তদারকির অভাবেই শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।

পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায়, ওই মাদ্রাসা থেকে অংশ নেওয়া সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। এই বিপর্যয়ের কারণ জানতে মাদ্রাসায় গেলে ভারপ্রাপ্ত সুপার (প্রধান) ও অন্য শিক্ষকেরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তারা নানা অজুহাতে এড়িয়ে যান।

এলাকার সচেতন মহলের দাবি, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী অকৃতকার্য হওয়া সাধারণ বিষয় নয়। এর পেছনে শিক্ষকদের পাঠদানে অনীহা ও দায়িত্বহীনতা দায়ী। বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

পত্নীতলা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মুরশেদুল আলম জানান, চকনোদবাটি সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা থেকে ১৯ জন পরীক্ষা দিলেও একজনও পাস করেনি। বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। বিধি অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

এক মাদ্রাসার ১৯ পরীক্ষার্থীর সবাই ফেল

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর পত্নীতলা উপজেলার চকনোদবাটি সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ১৯ জন পরীক্ষার্থীর একজনও পাস করতে পারেনি। এমন লজ্জাজনক ফলাফলে এলাকায় চরম ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শিক্ষকদের গাফিলতি ও সঠিক তদারকির অভাবেই শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।

পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায়, ওই মাদ্রাসা থেকে অংশ নেওয়া সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। এই বিপর্যয়ের কারণ জানতে মাদ্রাসায় গেলে ভারপ্রাপ্ত সুপার (প্রধান) ও অন্য শিক্ষকেরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তারা নানা অজুহাতে এড়িয়ে যান।

এলাকার সচেতন মহলের দাবি, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী অকৃতকার্য হওয়া সাধারণ বিষয় নয়। এর পেছনে শিক্ষকদের পাঠদানে অনীহা ও দায়িত্বহীনতা দায়ী। বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

পত্নীতলা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মুরশেদুল আলম জানান, চকনোদবাটি সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা থেকে ১৯ জন পরীক্ষা দিলেও একজনও পাস করেনি। বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। বিধি অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত