বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমান সরকার সবসময় বেসরকারি বিনিয়োগবান্ধব এবং বিশেষ করে জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে তারা বিশেষভাবে আগ্রহী।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
দেশের চলমান সংকট নিয়ে সতর্ক করে জ্বালানি মন্ত্রী বলেন, দেশের এই ক্রাইসিস মোমেন্টে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে।
তাদের উদ্দেশে তিনি আরও বলেন, দেশের ক্রাইসিসকে বাড়িয়ে দিয়ে আপনারা কিছু হাসিল করতে পারবেন না।
অতীত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, অতীতের সরকার উন্নয়নের নাম দিয়ে ১৬ বছর ক্ষমতায় ছিল। কিন্তু আমরা ক্ষমতায় এসে দেখলাম, যেখানে পয়সা বানানো যাবে, ঠিক সেখানেই উন্নয়ন হয়েছে।
বর্তমান গ্যাস সংকট ও শিল্পপ্রতিষ্ঠানের অবস্থা নিয়ে মন্ত্রী জানান, একটি ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ টার্মিনাল (এফএসআরইউ) বন্ধ হওয়ার কারণে সারাদেশে গ্যাসের জন্য হাহাকার লেগে গেছে। গ্যাস সংকট নিয়ে আমরা খুব শীঘ্রই শিল্পমালিকদের সঙ্গে বসবো এবং আমাদের দেশের শিল্পমালিকরা যেন কোনোভাবেই বিপদে না পড়ে, সেদিকে আমরা বিশেষ খেয়াল রাখছি।
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও সৌরশক্তি নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে আমাদের খুব সতর্কতার সঙ্গে আগাতে হবে, কারণ এগুলো করার কারণে অনেক আন্তর্জাতিক অর্থায়ন বন্ধ হয়ে গেছে। অন্যদিকে সোলারের ব্যাপারে আমরা অত্যন্ত আগ্রাসী ভূমিকা নিচ্ছি এবং এটিকে ব্যবসাভিত্তিক করার জন্য আমরা কাজ করেছি। মাত্র দুই মাসের মধ্যে আমরা নতুন পলিসি তৈরি করেছি এবং পলিসিতে যা বলা হয়েছে, ঠিক সেটাই বাস্তবায়ন করা হবে।
ওপেক্স মডেলে ঢাকা শহর থেকে শুরু করে সারা দেশেই সোলার প্যানেল ছড়িয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন