সংবাদ

এক দশকে পূর্ণতা: বিয়ে করলেন রোনালদো-জর্জিনা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১০:০৭ এএম

এক দশকে পূর্ণতা: বিয়ে করলেন রোনালদো-জর্জিনা
ছবি : সংগৃহীত

অবশেষে পরিণয়। দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্কের পর আনুষ্ঠানিকভাবে জীবনসঙ্গিনী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার (১১ আগস্ট) পর্তুগালের ক্যাসকাইসের একটি অভিজাত ও নিরিবিলি রিসোর্টে ঘরোয়া পরিবেশে তদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

রোনালদোর জনসংযোগ সংস্থা ‘ব্রানসউইক গ্রুপ’ বিয়ের খবরের সত্যতা নিশ্চিত করেছে। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আয়োজিত এই অনুষ্ঠানে এই দম্পতির পাঁচ সন্তান উপস্থিত ছিল। বিয়ের পর রোনালদো তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দুই হাত এক হওয়া অবস্থায় বিয়ের আংটি দৃশ্যমান। ছবির ক্যাপশনে তিনি শুধু লিখেছেন–‘সি (হৃদয়চিহ্ন) জি’।

ঠিক এক বছর আগে এই দিনেই (১১ আগস্ট ২০২৫) বাগদানের ঘোষণা দিয়েছিলেন ৩২ বছর বয়সী মডেল ও ইনফ্লুয়েন্সার জর্জিনা। এরপর থেকেই তাঁদের বিয়ের ভেন্যু ও সময় নিয়ে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে ব্যাপক জল্পনা শুরু হয়। লিসবনের পশ্চিমে অবস্থিত ক্যাসকাইসের নিজস্ব ভিলাতেই বিয়ের শুভ কাজ সারেন এই যুগল।

রোনালদো ও জর্জিনার সম্পর্কের শুরুটা ছিল অনেকটা রূপকথার মতো। ২০১৬ সালে মাদ্রিদের একটি গুচি শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করার সময় রোনালদোর নজরে আসেন জর্জিনা। প্রথম দেখাতেই প্রেম। এক দশকে মাঠের বাইরে ফুটবল থেকে ব্যবসা–সব ক্ষেত্রেই জর্জিনা ছিলেন রোনালদোর ছায়াসঙ্গী।

৪১ বছর বয়সী রোনালদো বর্তমানে সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। মাঠের ফুটবলে অগণিত রেকর্ড গড়ার পর এবার ব্যক্তিগত জীবনেও নতুন এক ইনিংস শুরু করলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

এক দশকে পূর্ণতা: বিয়ে করলেন রোনালদো-জর্জিনা

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত