সংবাদ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার নেতৃত্ব এবার নতুন তারকার হাতে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পিএম

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার নেতৃত্ব এবার নতুন তারকার হাতে
ছবি : সংগৃহীত

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের নেতৃত্বের দায়িত্ব কার কাঁধে উঠছে–সেই কৌতূহলের অবসান ঘটিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তিন তারকাকে পেছনে ফেলে বিশ্বচ্যাম্পিয়নদের নতুন অধিনায়ক হচ্ছেন সেন্ট্রাল ডিফেন্ডার ক্রিস্তিয়ান ‘কুতি’ রোমেরো।

আগামী ৬ অক্টোবর ঘরের মাঠে বেনিনের বিপক্ষে একটি বিশেষ ম্যাচে অংশ নেওয়ার মধ্য দিয়ে ইতি ঘটছে লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের। ৩১ আগস্ট অবসর ঘোষণার পর মহাতারকাকে সম্মান জানাতে ম্যাচটি আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। মেসির এই বিদায়ী ম্যাচের আগেই ভবিষ্যতের নেতৃত্বের বিষয় চূড়ান্ত করলেন স্কালোনি।

নতুন অধিনায়ক বেছে নেওয়ার প্রসঙ্গে আর্জেন্টিনা কোচ জানান, মেসি ও নিকোলাস ওতামেন্দির পর নেতৃত্বের ক্রমতালিকায় কুতি রোমেরোই পরবর্তী সারিতে ছিলেন। স্কালোনি বলেন, “অধিনায়ক হবে কুতি। মেসি ও ওতার পর সে-ই তিন নম্বর স্থানে ছিল। এ ছাড়া এমিলিয়ানো মার্তিনেজ ও রদ্রিগো দি পলও অধিনায়কত্বের দাবিদার, তবে পছন্দের তালিকায় রোমেরোই এগিয়ে।”

টটেনহামের ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার আলবিসেলেস্তেদের ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপ জয়ে মূল ভূমিকা পালন করেছেন। এবার জাতীয় দলকে নতুন অধ্যায়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার বড় দায়িত্বও চাপল তার কাঁধে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার নেতৃত্ব এবার নতুন তারকার হাতে

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের নেতৃত্বের দায়িত্ব কার কাঁধে উঠছে–সেই কৌতূহলের অবসান ঘটিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তিন তারকাকে পেছনে ফেলে বিশ্বচ্যাম্পিয়নদের নতুন অধিনায়ক হচ্ছেন সেন্ট্রাল ডিফেন্ডার ক্রিস্তিয়ান ‘কুতি’ রোমেরো।

আগামী ৬ অক্টোবর ঘরের মাঠে বেনিনের বিপক্ষে একটি বিশেষ ম্যাচে অংশ নেওয়ার মধ্য দিয়ে ইতি ঘটছে লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের। ৩১ আগস্ট অবসর ঘোষণার পর মহাতারকাকে সম্মান জানাতে ম্যাচটি আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। মেসির এই বিদায়ী ম্যাচের আগেই ভবিষ্যতের নেতৃত্বের বিষয় চূড়ান্ত করলেন স্কালোনি।

নতুন অধিনায়ক বেছে নেওয়ার প্রসঙ্গে আর্জেন্টিনা কোচ জানান, মেসি ও নিকোলাস ওতামেন্দির পর নেতৃত্বের ক্রমতালিকায় কুতি রোমেরোই পরবর্তী সারিতে ছিলেন। স্কালোনি বলেন, “অধিনায়ক হবে কুতি। মেসি ও ওতার পর সে-ই তিন নম্বর স্থানে ছিল। এ ছাড়া এমিলিয়ানো মার্তিনেজ ও রদ্রিগো দি পলও অধিনায়কত্বের দাবিদার, তবে পছন্দের তালিকায় রোমেরোই এগিয়ে।”

টটেনহামের ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার আলবিসেলেস্তেদের ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপ জয়ে মূল ভূমিকা পালন করেছেন। এবার জাতীয় দলকে নতুন অধ্যায়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার বড় দায়িত্বও চাপল তার কাঁধে।

/ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত