সংবাদ

এশিয়ান গেমসে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

কাজাখস্তানের সঙ্গে ঐতিহাসিক ড্রয়ে প্রথম পয়েন্ট

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম

কাজাখস্তানের সঙ্গে ঐতিহাসিক ড্রয়ে প্রথম পয়েন্ট

এশিয়ান গেমসে নারী হকিতে নিজেদের প্রথম অংশগ্রহণেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে টানা হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর এক নতুন গল্প লিখল লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার টুর্নামেন্টের গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে এশিয়ান গেমসের মঞ্চে প্রথমবারের মতো পয়েন্ট পাওয়ার ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।
​ম্যাচের সূচনাটা বাংলাদেশের জন্য ছিল বেশ আশাব্যঞ্জক। লড়াইয়ের শুরুতেই আক্রমণাত্মক খেলে কাজাখস্তানের বিপক্ষে প্রথম লিড তুলে নেয় লাল-সবুজের দল। তবে সময় গড়াচ্ছের সঙ্গে সঙ্গে ম্যাচে আধিপত্য বাড়াতে থাকে প্রতিপক্ষ কাজাখস্তান। একপর্যায়ে দুর্দান্ত কামব্যাক করে তারা বাংলাদেশকে ৩-১ ব্যবধানে পিছিয়ে দেয়।
এমন কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ও মনোবল হারাননি রিমন-অর্পিতারা। আক্রমণ ও রক্ষণে দারুণ সমন্বয় ঘটিয়ে অসাধারণভাবে খেলায় ফিরে আসে বাংলাদেশ এবং শেষ পর্যন্ত ৩-৩ গোলের সমতায় ম্যাচ শেষ করে।
​এর আগে এশিয়ান গেমসে নিজেদের অভিষেক ম্যাচে আয়োজক চীনের কাছে ১৩-০ গোলের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ নারী দল। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে কিছুটা লড়াইয়ের আভাস দিয়েও ৩-১ গোলের হার মেনে নিতে হয় তাদের। তৃতীয় ম্যাচে এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলের বড় পরাজয় বাংলাদেশের পথকে আরও কঠিন ও আশঙ্কাজনক করে তুলেছিল।
​তবে টানা তিন ম্যাচের সেই হতাশা মুছে দিল চার নম্বর ম্যাচের এই দুর্দান্ত পারফরম্যান্স। ৩-১ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে ৩-৩ গোলে ড্র করার এই অর্জন বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে।
এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া মঞ্চে শুরুটা ধাক্কা দিয়ে হলেও কাজাখস্তানের মতো দলের বিপক্ষে এই লড়াই বাংলাদেশের নারী হকির জন্য নতুন সম্ভাবনার পথ দেখাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাজাখস্তানের সঙ্গে ঐতিহাসিক ড্রয়ে প্রথম পয়েন্ট

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত