সংবাদ

এশিয়ান গেমসে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ এএম

এশিয়ান গেমসে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

এশিয়ান গেমসে শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর দারুণ ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশ পুরুষ হকি দল। পুল ‘এ’-এর রোমাঞ্চকর ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়েও চমৎকার কামব্যাক করেছে লাল-সবুজ প্রতিনিধিরা। আমিরুল ইসলামের জোড়া গোল ও অভিজ্ঞ ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমের এক গোলে শনিবার (২৬ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়াকে ৩–১ ব্যবধানে হারিয়েছে আশরাফুল ইসলামের দল।

ম্যাচের সূচনাটা অবশ্য বাংলাদেশের অনুকূলে ছিল না। খেলা শুরুর ষষ্ঠ মিনিটেই ফাতুর মোছামাদের লক্ষ্যভেদে লিড নেয় ইন্দোনেশিয়া। তবে গোল হজম করার পর মুহূর্তেই ঘুরে দাঁড়ানোর কৌশল নেয় বাংলাদেশ। তার সুফল আসে পাঁচ মিনিটের মধ্যেই; ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দর্শনীয় গোল করে দলকে সমতায় ফেরান আমিরুল ইসলাম।

সমতায় শেষ হওয়া প্রথমার্ধের পর দ্বিতীয় সেগমেন্টের শুরুতেই আবার এগিয়ে যায় বাংলাদেশ। খেলার ৩১ মিনিটে নিজের ব্যক্তিগত দ্বিতীয় গোলটি আদায় করে নেন আমিরুল, ফলে ২–১ ব্যবধানে এগিয়ে যায় লাল-সবুজেরা।

এর ঠিক ছয় মিনিট পর ম্যাচের ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান রাসেল মাহমুদ জিমি। চমৎকার এক ফিল্ড গোল করে দলের টানা দ্বিতীয় জয় নিশ্চিত করেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড। ম্যাচের বাকি সময়ে আর কোনো দলই নতুন করে জালের দেখা না পাওয়ায় ৩–১ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

চলতি আসরে এটি বাংলাদেশের দ্বিতীয় সাফল্য। এর আগের ম্যাচে শ্রীলঙ্কাকে ৫–১ গোলের বড় ব্যবধানে ধুলোয় মিশিয়ে দিয়েছিল লাল-সবুজ প্রতিনিধিরা।

টুর্নামেন্টের শুরুটা অবশ্য বেশ কঠিন ছিল বাংলাদেশের জন্য। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫–০ ব্যবধানে এবং পরবর্তী ম্যাচে স্বাগতিক জাপানের বিপক্ষে ৬–১ গোলে পরাজিত হয়েছিল তারা।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ লড়াইটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ সেপ্টেম্বর, যেখানে শক্তির বিচারে বেশ এগিয়ে থাকা পরাশক্তি ভারতের মুখোমুখি হবেন আশরাফুলরা।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত