সংবাদ

কাদেরসহ সাত নেতার মামলার যুক্তিতর্ক শেষ হচ্ছে আজ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০১:৪২ পিএম

কাদেরসহ সাত নেতার মামলার যুক্তিতর্ক শেষ হচ্ছে আজ
ছবি : সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির অঙ্গসংগঠনের ৭ শীর্ষ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক বুধবার (১২ আগস্ট) শেষ হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি চলছে।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আজ ষষ্ঠ দিনের মতো প্রসিকিউশন পক্ষে সমাপনী বক্তব্য উপস্থাপন করবেন। প্রসিকিউশনের যুক্তি শেষ হওয়ার পর পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবীরা তাদের যুক্তিতর্ক তুলে ধরবেন।

মামলায় ওবায়দুল কাদের ছাড়াও অন্য পলাতক আসামিরা হলেন–আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, তারা ট্রাইব্যুনালে কিছু নতুন তথ্য-উপাত্ত ও কল রেকর্ড জমা দিয়েছে। এর মধ্যে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের একটি ফোনালাপও রয়েছে, যেখানে ডিবি কার্যালয়ে আন্দোলনের সমন্বয়কদের নিয়ে ‘ভোজের ছবি’র বিষয়টি আলোচিত হয়েছে। প্রসিকিউশনের অভিযোগ, জুলাই-আগস্ট মাসে আন্দোলন দমনে এই আসামিরা সমন্বিতভাবে উসকানি ও নির্দেশ দিয়েছেন, যার ফলে দেশজুড়ে ব্যাপক প্রাণহানি ও সহিংসতার ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি এই সাত পলাতক আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৮ জন সাক্ষ্য দিয়েছেন। গত ২ আগস্ট সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হওয়ার পর ৪ আগস্ট থেকে যুক্তিতর্ক শুরু হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

কাদেরসহ সাত নেতার মামলার যুক্তিতর্ক শেষ হচ্ছে আজ

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত