সংবাদ

বেশি দামে সার বিক্রি করলেই জরিমানা!

প্রতিনিধি, রাণীনগর (নওগাঁ)
প্রতিনিধি, রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৮:০৩ পিএম

বেশি দামে সার বিক্রি করলেই জরিমানা!
ছবি : সংবাদ

নওগাঁর রাণীনগরে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে তিন ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে উপজেলার আবাদপুকুর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন।

আদালত সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে সারের অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে আবাদপুকুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সার ডিলার সাইফুল ইসলামকে ৮ হাজার টাকা ও আব্দুল হান্নানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দোকান পরিচালনায় অনিয়মের দায়ে অন্য এক ব্যবসায়ী গোলাম রাব্বানী দপ্তরীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন বলেন, জনস্বার্থে এবং সারের বাজার নিয়ন্ত্রণে এ ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

বেশি দামে সার বিক্রি করলেই জরিমানা!

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর রাণীনগরে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে তিন ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে উপজেলার আবাদপুকুর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন।

আদালত সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে সারের অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে আবাদপুকুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সার ডিলার সাইফুল ইসলামকে ৮ হাজার টাকা ও আব্দুল হান্নানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দোকান পরিচালনায় অনিয়মের দায়ে অন্য এক ব্যবসায়ী গোলাম রাব্বানী দপ্তরীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন বলেন, জনস্বার্থে এবং সারের বাজার নিয়ন্ত্রণে এ ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত