বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের বরেণ্য সঙ্গীতশিল্পী, গীতিকার ও সুরকার ফাহমিদা নবী আবারও ফিরছেন সেই নস্টালজিক সিডির যুগের আবহ নিয়ে। তাঁর নতুন ছয়টি মৌলিক গানের মিউজিক ভিডিও নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে ডিজিটাল ভিডিও অ্যালবাম ‘এ শহরের গান’। একই সঙ্গে গানগুলো দর্শক-শ্রোতারা উপভোগ করতে পারবেন ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলেও।
জাতীয় চলচ্চিত্র
পুরস্কারপ্রাপ্ত এই গুণী শিল্পী জানান, ইতোমধ্যে ছয়টি গানের মিউজিক ভিডিওর নির্মাণকাজ
সম্পন্ন হয়েছে। ভিডিওগুলো যৌথভাবে পরিচালনা করেছেন ফাহমিদা নবী ও আশিক।
অ্যালবামের ছয়টি
গানের কথাই লিখেছেন গোলাম মোরশেদ। এর মধ্যে তিনটি গানে সুর দিয়েছেন শামস সুমন এবং বাকি
তিনটি গানে সুর করেছেন লাবু রহমান, তমাল ও সজীব দাস।অ্যালবামটি নিয়ে ফাহমিদা নবী বলেন,
“এখন নতুন গান প্রকাশ মানেই যেন শুধু ইউটিউব। কিন্তু ক্যাসেট ও সিডির যুগে নতুন অ্যালবাম
প্রকাশকে ঘিরে যে উচ্ছ্বাস, অপেক্ষা আর আনন্দ ছিল, তা আজ অনেকটাই হারিয়ে গেছে। সেই
সময়টাকে আমি খুব মিস করি। তাই সিদ্ধান্ত নিয়েছি, আমার নতুন ছয়টি মৌলিক গান শুধু ইউটিউবেই
নয়, ডিজিটাল সিডি আকারেও প্রকাশ করব। যারা নিজেদের সংগ্রহে গান রাখতে ভালোবাসেন, তাদের
জন্য এটি একটি বিশেষ উদ্যোগ।
প্রতিটি গানের কথাই
অসাধারণ। গানের আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে সুরকাররাও চমৎকার সুর করেছেন। আমার বিশ্বাস,
গানগুলো শ্রোতাদের হৃদয় স্পর্শ করবে। সকল গীতিকার, সুরকার এবং নেপথ্যে থেকে যারা এই
কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের প্রত্যেকের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। খুব
শিগগিরই ‘এ শহরের গান’ ডিজিটাল সিডি এবং ইউটিউবে প্রকাশিত হবে।”
অ্যালবামের তিনটি
গানে সুর করা শামস সুমন বলেন, “শ্রদ্ধেয় ফাহমিদা নবী আপা আমার সুর করা তিনটি গান এতটা
পছন্দ করবেন, তা কখনো ভাবিনি। তাঁর ভালো লাগা আমার জন্য সত্যিই বড় প্রাপ্তি এবং অনুপ্রেরণা।
শুধু আমার সুর করা গান নয়, পুরো অ্যালবামের প্রতিটি গান নিয়েই আমি অত্যন্ত আশাবাদী।
আমার বিশ্বাস, ‘এ শহরের গান’ শ্রোতাদের ভালোবাসা অর্জন করবে।”
নতুনত্ব, নস্টালজিয়া
এবং আধুনিক উপস্থাপনার সমন্বয়ে ‘এ শহরের গান’ হতে যাচ্ছে ফাহমিদা নবীর সংগীতজীবনের
আরেকটি বিশেষ সংযোজন। ডিজিটাল সিডির মাধ্যমে হারিয়ে যেতে বসা অ্যালবাম সংস্কৃতিকে নতুন
প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগ সংগীতপ্রেমীদের জন্য নিঃসন্দেহে একটি আনন্দের
সংবাদ।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন