সংবাদ

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, তবুও মিলছে না গ্যাস

প্রতিনিধি, গজারিয়া (মুন্সিগঞ্জ)
প্রতিনিধি, গজারিয়া (মুন্সিগঞ্জ)
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৯:৩২ পিএম

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, তবুও মিলছে না গ্যাস
ছবি : সংবাদ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন সিএনজি স্টেশনে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। গ্যাসের চাপ কম থাকায় প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছেন না চালকেরা। এতে স্টেশনগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে, যা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাংশ দখল করে আছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন অটোরিকশা, মাইক্রোবাসসহ গ্যাসচালিত যানবাহনের চালক ও যাত্রীরা।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বালুয়াকান্দি, আনারপুরা ও ভবেরচর এলাকার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গিয়ে দেখা যায়, গ্যাস নেওয়ার জন্য শত শত যানবাহন লাইনে দাঁড়িয়ে আছে। দীর্ঘ সময় অপেক্ষার পর অনেকে সামান্য গ্যাস পেলেও বেশির ভাগ চালককে খালি হাতে ফিরতে হচ্ছে। অনেকে বিকল্প হিসেবে তেল ব্যবহারের কথা ভাবছে

ভুক্তভোগী চালকদের অভিযোগ, গত কয়েক দিন ধরে গ্যাসের চাপ অত্যন্ত কম থাকায় স্বাভাবিক সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে নির্ধারিত সময়ে যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না এবং দিন শেষে তাঁদের আয়ও কমে যাচ্ছে।

চট্টগ্রাম থেকে আসা মাইক্রোবাস চালক রফিক বলেন, ‘গ্যাসের চাপের অভাবে সময়মতো জ্বালানি নিতে পারছি না। মহাসড়কের পাশে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে ভাড়ার সময় পার হয়ে যাচ্ছে এবং যাত্রীরাও বিরক্ত হচ্ছেন।’

স্থানীয়রা বলছেন, গজারিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় এখানকার স্টেশনগুলোতে প্রতিদিন অসংখ্য যানবাহন আসে। গ্যাসের চাপ কমে যাওয়ায় স্টেশনের সামনের সারি মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি করছে, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। দ্রুত এই সংকটের সমাধান চান তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, তবুও মিলছে না গ্যাস

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত