সংবাদ

মাদ্রাসাছাত্রকে অপহরণ মামলায় যুবকের ৫ বছরের জেল

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৯:৪০ পিএম

মাদ্রাসাছাত্রকে অপহরণ মামলায় যুবকের ৫ বছরের জেল
ছবি : সংবাদ

ফরিদপুরের নগরকান্দায় এক মাদ্রাসাছাত্রকে অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় রুবেল খন্দকার (২০) নামে এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তবে অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি সোহেল মোল্লাকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রুবেল খন্দকার বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ১৪ জানুয়ারি নগরকান্দার একটি আবাসিক মাদ্রাসার ১০ বছর বয়সী শিক্ষার্থী হেদায়েত উল্লাহ নিখোঁজ হয়। পরদিন ১৫ জানুয়ারি অপহরণকারীরা শিশুটির বাবার মুঠোফোনে কল করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. কামাল খন্দকার বাদী হয়ে নগরকান্দা থানায় একটি মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে রুবেল খন্দকার ও সোহেল মোল্লার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু অপহরণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত রুবেলকে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। অন্য আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মাদ্রাসাছাত্রকে অপহরণ মামলায় যুবকের ৫ বছরের জেল

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

ফরিদপুরের নগরকান্দায় এক মাদ্রাসাছাত্রকে অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় রুবেল খন্দকার (২০) নামে এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তবে অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি সোহেল মোল্লাকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রুবেল খন্দকার বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ১৪ জানুয়ারি নগরকান্দার একটি আবাসিক মাদ্রাসার ১০ বছর বয়সী শিক্ষার্থী হেদায়েত উল্লাহ নিখোঁজ হয়। পরদিন ১৫ জানুয়ারি অপহরণকারীরা শিশুটির বাবার মুঠোফোনে কল করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. কামাল খন্দকার বাদী হয়ে নগরকান্দা থানায় একটি মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে রুবেল খন্দকার ও সোহেল মোল্লার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু অপহরণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত রুবেলকে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। অন্য আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত