সংবাদ

গরুর খামারের ভেতরে কোটি টাকার জালিয়াতি

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৮:৫০ পিএম

গরুর খামারের ভেতরে কোটি টাকার জালিয়াতি
ছবি : সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুরে একটি গরুর খামারের ভেতরে গড়ে তোলা অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামে এই অভিযান চালানো হয়। অভিযানে প্রায় সাড়ে ২০ লাখ শলাকা নকল সিগারেট এবং ২ হাজার ১০০ কেজি তামাকসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪ লাখ ১৪ হাজার টাকা।

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গড়বাড়িয়া গ্রামের হাবিব মাস্টারের গরুর খামারে এই যৌথ অভিযান চালানো হয়। সেখানে বিভিন্ন নামী ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদন করা হচ্ছিল। তবে অভিযানের সময় কারখানার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিপুল পরিমাণ নকল সিগারেট ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মালামালগুলো দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’

খামারের মালিক হাবিব মাস্টার দাবি করেন, তিনি জয়রামপুরের শাকিল ও বৈদ্যনাথতলার লিওন হোসেনের কাছে মাসিক ৪০ হাজার টাকায় খামারটি ভাড়া দিয়েছিলেন। সেখানে নকল সিগারেট তৈরি হতো কি না, তা তার জানা ছিল না।

উল্লেখ্য, এর আগে গত ৯ মে র‍্যাব ও কাস্টমস বিভাগ ওই কারখানায় অভিযান চালিয়ে পাঁচটি মেশিন ও সিগারেট জব্দ করে সেটি সিলগালা করে দিয়েছিল। মালিকপক্ষ আদালতের মাধ্যমে কারখানাটি পুনরায় চালু করেন বলে জানা গেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জব্দকৃত মালামাল থানায় আনা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

গরুর খামারের ভেতরে কোটি টাকার জালিয়াতি

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত