সংবাদ

নিয়োগে দুর্নীতি ও অনিয়ম: ইউএনওকে বদলির দাবিতে মানববন্ধন

নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০২:৪১ পিএম

নিয়োগে দুর্নীতি ও অনিয়ম: ইউএনওকে বদলির দাবিতে মানববন্ধন
ছবি : সংবাদ

পাবনার সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্নার অপসারণ ও বদলির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে ব্যাপক অনিয়ম ও আর্থিক লেনদেন করেছেন ইউএনও। এর আগে  মঙ্গলবার (১১ আগস্ট) একই অভিযোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীরা।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, ইউএনও রিজু তামান্না জাতীয় নির্বাচনের আগে থেকেই এই উপজেলায় কর্মরত। নির্বাচনের পর দুই দফায় তার বদলির আদেশ হলেও রহস্যজনকভাবে তা বাতিল করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নে গ্রাম পুলিশ (চৌকিদার) নিয়োগের ক্ষেত্রেও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা।

কর্মসূচি থেকে স্থানীয়রা হুশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এই কর্মকর্তাকে বদলি করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

নিয়োগে দুর্নীতি ও অনিয়ম: ইউএনওকে বদলির দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

পাবনার সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্নার অপসারণ ও বদলির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে ব্যাপক অনিয়ম ও আর্থিক লেনদেন করেছেন ইউএনও। এর আগে  মঙ্গলবার (১১ আগস্ট) একই অভিযোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীরা।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, ইউএনও রিজু তামান্না জাতীয় নির্বাচনের আগে থেকেই এই উপজেলায় কর্মরত। নির্বাচনের পর দুই দফায় তার বদলির আদেশ হলেও রহস্যজনকভাবে তা বাতিল করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নে গ্রাম পুলিশ (চৌকিদার) নিয়োগের ক্ষেত্রেও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা।

কর্মসূচি থেকে স্থানীয়রা হুশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এই কর্মকর্তাকে বদলি করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত