সংবাদ

বেনাপোল সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৪:১৭ পিএম

বেনাপোল সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার
বেনাপোল সীমান্তে উদ্ধার করা নেশাজাতীয় সিরাপ। ছবি : সংবাদ

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বিজিবির একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য অবৈধ পণ্যের পাচার রোধে দীর্ঘদিন ধরেই গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সকালে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর বিওপির সদস্যরা পুটখালী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালান। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দেশের সীমান্ত এলাকা দিয়ে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবি সবসময় সতর্ক রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই কঠোর ও সতর্ক অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে।’

জব্দ করা মাদকের চালানের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বেনাপোল সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বিজিবির একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য অবৈধ পণ্যের পাচার রোধে দীর্ঘদিন ধরেই গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সকালে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর বিওপির সদস্যরা পুটখালী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালান। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দেশের সীমান্ত এলাকা দিয়ে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবি সবসময় সতর্ক রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই কঠোর ও সতর্ক অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে।’

জব্দ করা মাদকের চালানের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত