সংবাদ

রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, আরোহী নিহত

প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৫:০৪ পিএম

রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, আরোহী নিহত
ছবি : সংগৃহীত

রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের মাটিপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম পলাশ প্রামাণিক। তিনি রাজবাড়ী সদর উপজেলার বাগমারা গ্রামের আরজু প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের মাটিপাড়া ব্রিজের কাছে একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক পলাশ প্রামাণিকের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। রাজবাড়ী সদর থানা–পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, আরোহী নিহত

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের মাটিপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম পলাশ প্রামাণিক। তিনি রাজবাড়ী সদর উপজেলার বাগমারা গ্রামের আরজু প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের মাটিপাড়া ব্রিজের কাছে একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক পলাশ প্রামাণিকের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। রাজবাড়ী সদর থানা–পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত