সংবাদ

কাজীর দেউরীতে চসিকের অভিযান, ১০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম

কাজীর দেউরীতে চসিকের অভিযান, ১০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবি : সংবাদ

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত এস এস খালেদ রোডের ফুটপাতে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিক সূত্র জানায়, নগরীর গুরুত্বপূর্ণ এই সড়কের উভয় পাশের ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছিল ভাসমান টং দোকান ও ফুড কার্টগুলো। এতে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। জনদুর্ভোগ লাঘবে পরিচালিত এই অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

চসিকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, অভিযানে কাজীর দেউরী থেকে লালখান বাজার মোড় পর্যন্ত রাস্তার দুই পাশের সব ধরণের অবৈধ প্রতিবন্ধকতা সরিয়ে নেওয়া হয়েছে। উচ্ছেদ কার্যক্রম চলাকালে চসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা সহায়তা করেন।

চসিক কর্তৃপক্ষ জানায়, নগরবাসীকে যানজটমুক্ত সড়ক ও দখলমুক্ত ফুটপাত উপহার দিতে এই ধরনের উচ্ছেদ অভিযান ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

কাজীর দেউরীতে চসিকের অভিযান, ১০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত এস এস খালেদ রোডের ফুটপাতে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিক সূত্র জানায়, নগরীর গুরুত্বপূর্ণ এই সড়কের উভয় পাশের ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছিল ভাসমান টং দোকান ও ফুড কার্টগুলো। এতে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। জনদুর্ভোগ লাঘবে পরিচালিত এই অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

চসিকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, অভিযানে কাজীর দেউরী থেকে লালখান বাজার মোড় পর্যন্ত রাস্তার দুই পাশের সব ধরণের অবৈধ প্রতিবন্ধকতা সরিয়ে নেওয়া হয়েছে। উচ্ছেদ কার্যক্রম চলাকালে চসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা সহায়তা করেন।

চসিক কর্তৃপক্ষ জানায়, নগরবাসীকে যানজটমুক্ত সড়ক ও দখলমুক্ত ফুটপাত উপহার দিতে এই ধরনের উচ্ছেদ অভিযান ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত