সংবাদ

৯ বছর লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না

প্রতিনিধি, নোয়াখালী
প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৬:৫১ পিএম

৯ বছর লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না
ছবি : সংবাদ

নোয়াখালীতে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে দীর্ঘ ৯ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে নোয়াখালী জেলা শহরের ‘ভূঞা মিষ্টি মুখ সুইটস’-এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আব্দুর রহিম (৪০) সুবর্ণচর উপজেলার উত্তর কচ্ছপিয়া এলাকার মৃত আব্দুল বারিকের ছেলে।

র‍্যাব-১১-এর সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর সোনাইমুড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আব্দুর রহিমের বিরুদ্ধে আদালতে বিচার সম্পন্ন হয়। বিচারে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

তবে রায়ের পর থেকে রহিম গ্রেপ্তার এড়াতে গত ৯ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। এমনকি আত্মগোপনে থাকাকালীন তিনি তাঁর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্থায়ী ঠিকানাও পরিবর্তন করেন। র‍্যাবের গোয়েন্দা দল দীর্ঘ দিন তার ওপর নজরদারি চালিয়ে অবশেষে তার অবস্থান শনাক্ত করে এবং অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব আরও জানায়, আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে গ্রেপ্তার আব্দুর রহিমকে সুবর্ণচরের চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

৯ বছর লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

নোয়াখালীতে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে দীর্ঘ ৯ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে নোয়াখালী জেলা শহরের ‘ভূঞা মিষ্টি মুখ সুইটস’-এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আব্দুর রহিম (৪০) সুবর্ণচর উপজেলার উত্তর কচ্ছপিয়া এলাকার মৃত আব্দুল বারিকের ছেলে।

র‍্যাব-১১-এর সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর সোনাইমুড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আব্দুর রহিমের বিরুদ্ধে আদালতে বিচার সম্পন্ন হয়। বিচারে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

তবে রায়ের পর থেকে রহিম গ্রেপ্তার এড়াতে গত ৯ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। এমনকি আত্মগোপনে থাকাকালীন তিনি তাঁর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্থায়ী ঠিকানাও পরিবর্তন করেন। র‍্যাবের গোয়েন্দা দল দীর্ঘ দিন তার ওপর নজরদারি চালিয়ে অবশেষে তার অবস্থান শনাক্ত করে এবং অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব আরও জানায়, আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে গ্রেপ্তার আব্দুর রহিমকে সুবর্ণচরের চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত